…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শ্রীপুরে পাঁচ পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল

নিজস্ব প্রতিবেদক
শ্রীপুরে পাঁচ পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে অন্তত পাঁচটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সকালে দলবদ্ধ হয়ে কারখানাগুলোর ফটকে হামলা চালানো হয়। কয়েকটি কারখানার ভেতরে ঢুকেও ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশ বলছে, শ্রমিকের ছদ্মবেশে বহিরাগত যুবকেরা এসব হামলা চালাচ্ছেন।

বুধবার সকাল ৯টার দিকে শ্রীপুরের বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস ও লাক্সমা ইনওয়্যার লিমিটেড এবং কেওয়া দক্ষিণখণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলে হামলা চালানো হয়।

ফখরুদ্দিন টেক্সটাইলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ জানান, বুধবার কারখানাটি বন্ধ ছিল। সকাল থেকে কয়েকজন যুবক প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাঁরা ফটক ভাঙচুরের চেষ্টা করলে কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা আবার হামলা চালিয়ে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করেন।

তানভীর আহমেদ বলেন, এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ধাওয়া দেন। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে হ্যামস গার্মেন্টসের ফটক ও ভেতরে ঢুকে ভাঙচুর করা হয়। ভিক্টোরিয়া গার্মেন্টসের ফটকে অবস্থান নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করা হয়; ঢুকতে না পেরে ফটকে ভাঙচুর চালানো হয়। পাশের লাক্সমা ইনওয়্যার লিমিটেডের ভেতরে ঢুকে ভাঙচুর করা হয় এবং নোমান হোম টেক্সটাইলের ফটকেও ভাঙচুর করা হয়।

হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান জানান, তাঁদের কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। খোঁজখবর নিয়ে তিনি বিস্তারিত জানাবেন।

গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা শ্রমিক নয়; কিছু বহিরাগত যুবক বিভিন্ন কারখানার ফটকে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তাঁরা বেশিক্ষণ অবস্থান করতে পারেননি।

শফিকুল আলম আরও বলেন, বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল করছে।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনের পর মজুরি বোর্ড সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশ বক্স ভাঙচুর, আসবাব বের করে মহাসড়কে আগুন
আইন ও অপরাধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশ বক্স ভাঙচুর, আসবাব বের করে মহাসড়কে আগুন

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে একটি পুলিশ বক্সে ভাঙচুর করে ভেতর থেকে মালামাল বের করে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার পর এ…

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, ৭০ কারখানায় ছুটি
আইন ও অপরাধ

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, ৭০ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিন…

আইন ও অপরাধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পর ২৩ কারখানায় ছুটি, ৩২টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর গুজব ও ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ হয়েছে। মহানগরীর কোনাবাড়…

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকেরা
আইন ও অপরাধ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকেরা

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এবং বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবা…