…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি কিংবা জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলার মধ্যে মেলার প্রস্তুতি শুরু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বুধবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় অংশ নিচ্ছে। গত ১৮ নভেম্বর শুরু হওয়া এই পরীক্ষা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর একই বিদ্যালয়ে শুরু হবে বৃত্তি পরীক্ষা।

এর মধ্যেই মাঠের চারপাশে টিনের বেড়া দিয়ে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে এবং স্টল তৈরির কাজ চলছে। মেলার প্রস্তুতির কারণে বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। মাঠে খেলাধুলাও বন্ধ রয়েছে।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম সুহান বলেছে, মাঠে বাণিজ্য মেলার আয়োজন করায় তারা খেলতে পারছে না। সে জানায়, এর আগেও মেলা হয়েছিল এবং প্রায় এক বছর আগে তার ভাই সাদ ওই মাঠে খেলতে গিয়ে পায়ে পেরেক ফুটিয়েছিল। তাই সে মাঠে মেলা বন্ধ চায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খলিলুর রহমান বলেন, মেলা আয়োজনের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাঁর কাছে মতামত জানতে চেয়েছিলেন। তিনি জানিয়েছেন, বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার পর বৃত্তি পরীক্ষা রয়েছে। এ ছাড়া মেলা হলে শব্দদূষণ ও ময়লা-আবর্জনার কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। তাই তিনি স্কুল মাঠে মেলার আয়োজনের পক্ষে নন।

মেলা আয়োজকদের পক্ষে কাজ করা হান্নান নামের এক ব্যক্তি জানান, গত ১০-১২ দিন ধরে মাঠে প্রস্তুতির কাজ চলছে। সেখানে প্রায় ৭০টি স্টল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগামী ১০ ডিসেম্বরের দিকে মেলা উদ্বোধন হতে পারে।

জানা গেছে, আবদুর রশিদের মালিকানাধীন ‘মেসার্স আবদুল্লাহ ট্রেডার্স’ মেলার আয়োজন করছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান দাবি করেন, ১৬ ডিসেম্বরের পর মেলা আয়োজনের বিষয়ে প্রশাসনের সম্মতি পাওয়া গেছে। তবে জেলা প্রশাসনের দাবি, তারা কোনো অনুমোদন দেননি।

স্থানীয় বাসিন্দারা জানান, মাঠটি শিক্ষার্থীদের একমাত্র খেলার জায়গা। এর চারপাশে ওয়াকওয়ে থাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষ সেখানে হাঁটতে আসেন। শিশুদের খেলার সরঞ্জাম, শহীদ মিনার ও সুইমিং পুল থাকায় মাঠটি এলাকার মানুষের কাছেও গুরুত্বপূর্ণ।

২০২৪ সালের স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনসংক্রান্ত নীতিমালার ৫ নম্বর পরিপত্রের (চ) ধারায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে মেলা আয়োজন নিষিদ্ধ করা হয়েছে।

ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীর বলেন, মেলা আয়োজনের জন্য চেম্বারের অনুমোদন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মতি প্রয়োজন। তবে এ বিষয়ে তাঁর কাছে কেউ আবেদন করেননি।

ভোলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার বলেন, জেলা প্রশাসকের চাওয়া অনুযায়ী পুলিশ প্রতিবেদন দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত জেলা প্রশাসক নেবেন।

জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, স্কুল মাঠে মেলা আয়োজনের কোনো অনুমতি দেওয়া হয়নি। আয়োজকদের সেখানে মেলা না করার জন্য বলা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি
শিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) একটি শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ে প্রথম বর্ষের শিক্ষার্থী তাসলিমা তাপসি আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দি…

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা
শিক্ষা

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪-এর একটি কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে বড় মাকড়সা ছেড়ে দিয়ে ভয় দেখানোর অভি…

শিক্ষা

জ্বালানি সম্পদের মালিকানা জনগণের, সিদ্ধান্ত গ্রহণেও অংশগ্রহণ চান তরুণ শিক্ষার্থীরা

জ্বালানি সম্পদের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা এবং জ্বালানি খাতের সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার…

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমএ ইন ইসলামিক স্টাডিজে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমএ ইন ইসলামিক স্টাডিজে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে দুই বছর মেয়াদি ‘প্রফেশনাল এমএ ইন ইসলামিক স্টাডিজ’ প্রোগ্রামের ১৩তম ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। এই ব…