…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি

নিজস্ব প্রতিবেদক
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি
ছবি: সংগৃহীত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) একটি শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ে প্রথম বর্ষের শিক্ষার্থী তাসলিমা তাপসি আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিনশেড ভবনের একটি কক্ষে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, পরীক্ষা দেওয়ার জন্য তাঁরা ওই কক্ষে বসেছিলেন। এ সময় সিলিং ফ্যান চালু করার সঙ্গে সঙ্গে ছাদের সিলিংয়ের একটি অংশ ভেঙে তাসলিমা তাপসির মাথার ওপর পড়ে এবং তিনি আহত হন।

আহত শিক্ষার্থীকে পরে নগরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণিকক্ষটির ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে আগেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, তবে এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মেহেদী হাসান বলেন, আহত শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা
শিক্ষা

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪-এর একটি কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে বড় মাকড়সা ছেড়ে দিয়ে ভয় দেখানোর অভি…

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের
শিক্ষা

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি কিংবা জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে…

শিক্ষা

জ্বালানি সম্পদের মালিকানা জনগণের, সিদ্ধান্ত গ্রহণেও অংশগ্রহণ চান তরুণ শিক্ষার্থীরা

জ্বালানি সম্পদের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা এবং জ্বালানি খাতের সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার…

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমএ ইন ইসলামিক স্টাডিজে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমএ ইন ইসলামিক স্টাডিজে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে দুই বছর মেয়াদি ‘প্রফেশনাল এমএ ইন ইসলামিক স্টাডিজ’ প্রোগ্রামের ১৩তম ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। এই ব…