…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

‘ঢাকাইয়া দেবদাস’-এ প্লেব্যাক করবেন বুবলী, রেকর্ডিং ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক

চিত্রনায়িকা শবনম বুবলী এবার সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করবেন তিনি। সিনেমার পরিচালক জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ বছর রোজার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রচারিত হয়েছিল বুবলীর গাওয়া প্রথম গান, যার মাধ্যমে তিনি গায়িকা পরিচয়ে হাজির হয়েছিলেন।

পরিচালক জানান, গানটি নিয়ে ইতিমধ্যে বুবলীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি গান গাওয়ার সম্মতি দিয়েছেন। কবির বকুলের লেখা গানটির রেকর্ডিং হবে আগামী ডিসেম্বরে।

জাহিদ হোসেন বলেন, সিনেমায় বেশ কিছু রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর বেশ ভালো লাগে। তখনই তাঁকে গানগুলোতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এর আগে তাঁর ‘মাতৃত্ব’ সিনেমার রিচুয়াল গানে মৌসুমী কণ্ঠ দিয়েছিলেন; সেই অভিজ্ঞতা থেকেই মনে হয়েছে, বুবলীর কণ্ঠে গানগুলো ভালো লাগবে।

নির্মাতা আরও বলেন, রিচুয়াল গানের সিদ্ধান্তের পর বুবলীকে দিয়ে একটি পূর্ণাঙ্গ প্লেব্যাক করানোর ভাবনা আসে। বিষয়টি জানালে বুবলী সম্মতি দেন। গান তৈরির কাজ প্রায় শেষ। বুবলীর সঙ্গে আলোচনা করে আগামী ডিসেম্বরে রেকর্ড করার পরিকল্পনা করা হয়েছে।

পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। নির্মাতার ভাষ্য, এটি মূলত প্রেমের গল্পের সিনেমা, যেখানে দুজন মানুষের গল্পের মধ্য দিয়ে উঠে আসবে পুরান ঢাকার ঐতিহ্য। বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ, যা এই জুটির চতুর্থ সিনেমা। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।

মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে গত জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় শুরু হতে যাওয়া নতুন লটের শুটিং দিয়েই আবার ক্যামেরার সামনে ফিরবেন তিনি।

অভিনয় থেকে দূরে থাকলেও নির্মাণকাজে যুক্ত ছিলেন বুবলী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন থেকে সম্প্রতি নির্মিত হয়েছে ‘ঠিকানা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাহসিন রিফাতের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মুরসালিন সরকার। আগামী বছরের ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে নির্বাচিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় কাল থেকে ছয় দিনের মঞ্চনাটক ‘পিয়ারু গাজির গল্পের দেশ’
বিনোদন

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় কাল থেকে ছয় দিনের মঞ্চনাটক ‘পিয়ারু গাজির গল্পের দেশ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে ২৫ থেকে ৩০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হ…

নিউমোনিয়ায় আক্রান্ত নাট্যজন মামুনুর রশীদ ল্যাবএইডের আইসিইউতে চিকিৎসাধীন
বিনোদন

নিউমোনিয়ায় আক্রান্ত নাট্যজন মামুনুর রশীদ ল্যাবএইডের আইসিইউতে চিকিৎসাধীন

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে নাট্যজন মামুনুর রশীদকে। বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন…

বিনোদন

প্রথমবার ওয়েস্টার্ন বানাচ্ছেন স্পিলবার্গ, অভিনয়ে মারফি, বাকলি ও রাইল্যান্স

দীর্ঘ ক্যারিয়ারে সায়েন্স ফিকশন, অ্যাকশন ও অ্যাডভেঞ্চারসহ নানা ঘরানার সিনেমা উপহার দিলেও কখনো ওয়েস্টার্ন সিনেমা পরিচালনা করেননি স্টিভেন স্পিলবার্গ। …

বিনোদন

নেতৃত্ব আর এআই নিয়ে যে উত্তর দিয়ে বিচারকদের মন জিতেছিলেন মিস ইউনিভার্স জেনিফার

মিস ইউনিভার্সের মঞ্চে শুধু সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা ও চিন্তাভাবনারও পরীক্ষা দিতে হয় প্রতিযোগীদের। ৭৫তম আসরে সেই পরীক্ষায় নিজের বক্তব্য দিয়ে বিচারক…