…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

নিউমোনিয়ায় আক্রান্ত নাট্যজন মামুনুর রশীদ ল্যাবএইডের আইসিইউতে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক
নিউমোনিয়ায় আক্রান্ত নাট্যজন মামুনুর রশীদ ল্যাবএইডের আইসিইউতে চিকিৎসাধীন
ছবি: সংগৃহীত

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে নাট্যজন মামুনুর রশীদকে। বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় মামুনুর রশীদকে। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, মামুনুর রশীদ নিউমোনিয়ায় আক্রান্ত। জানা গেছে, মামুনুর রশীদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে আইসিইউতে রাখা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, মামুনুর রশীদের শারীরিক অবস্থা নিয়ে সন্ধ্যায় মেডিকেল টিমের আলোচনা করার কথা। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে মামুনুর রশীদের পরবর্তী চিকিৎসা কী হবে।

আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকতে হয়েছিল মামুনুর রশীদকে। গত বছর ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ফুসফুসে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর যুক্তরাষ্ট্রে ছেলে আদিবের বাসায় ফেরেন তিনি।

দীর্ঘ ৯ মাস আমেরিকায় চিকিৎসা শেষে এ বছরের জানুয়ারিতে দেশে ফেরেন এই অভিনেতা। ফিরেই ব্যস্ত হয়ে পড়েন অভিনয় ও নির্দেশনায়। সম্প্রতি নেপালে গিয়ে সেখানকার স্থানীয় একটি মঞ্চনাটকের নির্দেশনাও দিয়েছেন।

মামুনুর রশীদের জন্ম ১৯৪৮ সালে টাঙ্গাইলের কালীহাতির মাতুলালয়ে। ছাত্রজীবন থেকেই মঞ্চনাটকের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। মহান মুক্তিযুদ্ধের সময় যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। দেশ স্বাধীনের পরপরই দেশে ফিরে গড়ে তোলেন আরণ্যক নাট্যদল।

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের মঞ্চ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মামুনুর রশীদ। তাঁর রচিত উল্লেখযোগ্য মঞ্চনাটক ‘ওরা কদম আলী’, ‘গন্ধর্ব নগরী’, ‘চে’র সাইকেল’, ‘রাড়াঙ’, ‘ইবলিশ’ প্রভৃতি। টিভির জন্যও অনেক নাটক লিখেছেন তিনি। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন মামুনুর রশীদ। নাট্যকলায় অবদানের জন্য ২০১২ সালে তিনি রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

‘ঢাকাইয়া দেবদাস’-এ প্লেব্যাক করবেন বুবলী, রেকর্ডিং ডিসেম্বরে

চিত্রনায়িকা শবনম বুবলী এবার সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করবেন তিনি। সিনেমার পরিচালক জাহিদ হোসেন বিষয়টি নিশ্…

বিনোদন

প্রথমবার ওয়েস্টার্ন বানাচ্ছেন স্পিলবার্গ, অভিনয়ে মারফি, বাকলি ও রাইল্যান্স

দীর্ঘ ক্যারিয়ারে সায়েন্স ফিকশন, অ্যাকশন ও অ্যাডভেঞ্চারসহ নানা ঘরানার সিনেমা উপহার দিলেও কখনো ওয়েস্টার্ন সিনেমা পরিচালনা করেননি স্টিভেন স্পিলবার্গ। …

বিনোদন

নেতৃত্ব আর এআই নিয়ে যে উত্তর দিয়ে বিচারকদের মন জিতেছিলেন মিস ইউনিভার্স জেনিফার

মিস ইউনিভার্সের মঞ্চে শুধু সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা ও চিন্তাভাবনারও পরীক্ষা দিতে হয় প্রতিযোগীদের। ৭৫তম আসরে সেই পরীক্ষায় নিজের বক্তব্য দিয়ে বিচারক…

বিনোদন

মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত বিজয়ী: ৭৫তম আসরের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফার বারেতোর মাথায়

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেতো। প্রতিযোগিতার ইতিহাসে তিনিই প্রথম বিবাহিত নারী, যার মাথায় উঠল …