…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

আয়ারল্যান্ডকে হারিয়ে নারী ইমার্জিং নেশনস ট্রফির শিরোপা শ্রীলঙ্কার

নিজস্ব প্রতিবেদক
আয়ারল্যান্ডকে হারিয়ে নারী ইমার্জিং নেশনস ট্রফির শিরোপা শ্রীলঙ্কার
ছবি: সংগৃহীত

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফির ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।

সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক হারশিতা সামারাবিক্রমা। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন লঙ্কান বোলাররা।

সাথিয়া সন্দীপানির দুর্দান্ত বোলিংয়ে ১৯.৩ ওভারে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন সন্দীপানি।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন আলানা ডালজেল। এ ছাড়া লুইস লিটল ১৫, জর্জিনা ডেম্পসি ১৩ ও অ্যামি হান্টার করেন ১০ রান। দুই অঙ্কের ঘরে যেতে পারেননি বাকি ব্যাটারদের কেউ।

জবাবে ৯৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ১২.৪ ওভারেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা — হাতে ছিল আরও ৪৪ বল। আইরিশ মেয়েদের ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফির শিরোপা জিতেছে লঙ্কানরা।

দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইমেশা দুলানি। ২৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এ ছাড়া সানজানা কাভিন্দি ২২ বলে ২৫ এবং কাভিশা দিলহারি ১০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন কিয়া ম্যাককার্টনি ও কারা মারে।

ফাইনালে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাথিয়া সন্দীপানি। সিরিজসেরা হয়েছেন পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়ানো শ্রীলঙ্কার বিষ্মি গুনারত্নে। টুর্নামেন্টে তাঁর সংগ্রহ ৩২৪ রান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হার, দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই বাংলাদেশ

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন দিন পার হওয়ার আগেই শেষ হয়ে যাওয়া এই…

খেলা

তৃতীয়বার যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকা, ২০২৮ আসরে খেলবে ১৬ দল

তৃতীয়বার যুক্তরাষ্ট্রে বসতে চলেছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই চলবে আসর। লাতিন আমেরিকার ১০ দেশের পাশ…

খেলা

আইপিএল মিনি নিলামের প্রাথমিক তালিকায় নেই মুস্তাফিজ ও সাকিব, আছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার

আইপিএলের আসন্ন মিনি নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পাননি মুস্তাফিজুর রহমান। নিলামের জন্য তিনি নাম নিবন্ধন করেছেন বলে গুঞ্জন উঠলেও মঙ্গলবার প্রকাশিত …

খেলা

ঢাকায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ক্লিনিক, প্রতিভাবানদের আর্জেন্টিনায় নেওয়ার সুযোগের কথা বললেন মার্টিন

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কাজ করছে প্রতিনিধি দ…