…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

সিংগাইরে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা, অংশ নিলেন ২৫ জন

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইরে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিদেশগমন, বিদেশে অবস্থান এবং বিদেশ থেকে দেশে ফেরার প্রতিটি পর্যায়ে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে সুরক্ষায় সচেতনতা বাড়াতে এই কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় সিংগাইর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বমসা) আয়োজিত এবং কানাডার ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভ (সিএফএলআই)-এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বমসার চেয়ারম্যান লিলি জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বমসার সাধারণ সম্পাদক শেখ রোমানা।

কর্মশালায় সিংগাইর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ২৫ জন নারী অভিবাসী শ্রমিক অংশ নেন। প্রশিক্ষণ পরিচালনা করেন বমসার ডেপুটি ডিরেক্টর প্রবীর কুমার বিশ্বাস, ট্রেনিং অফিসার মো. রাইয়ান এবং কো-অর্ডিনেটর (অ্যাকসেস টু জাস্টিস) খালেদা সরকার।

এ সময় নারী অভিবাসী শ্রমিকদের সরকারি বিভিন্ন দপ্তরের সুযোগ-সুবিধা ও সেবা সম্পর্কে অবহিত করে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রওশন আলী মণ্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, মহিলাবিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা লিপিকা রানী, প্রবাসী কল্যাণ ব্যাংকের উপব্যবস্থাপক তাসনীম মাফিন এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের শাখা ব্যবস্থাপক আল-আমীনসহ অন্যরা।

কর্মশালায় বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা, দেশে ফেরার পর পুনর্বাসন ও সরকারি সেবা গ্রহণসহ নারী অভিবাসী শ্রমিকদের বিভিন্ন অধিকার ও সুরক্ষার বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় অংশ নেওয়া নারীরা বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ নেওয়ায় তারা বমসার প্রতি কৃতজ্ঞতা জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

অভিবাসন প্রতারণার ৮৫ অভিযোগের ৫২টিই ঝুলে আছে, ক্ষতিপূরণ মিলছে ব্যয়ের সামান্য অংশ: ওকাপ
প্রবাস

অভিবাসন প্রতারণার ৮৫ অভিযোগের ৫২টিই ঝুলে আছে, ক্ষতিপূরণ মিলছে ব্যয়ের সামান্য অংশ: ওকাপ

বিদেশে গিয়ে প্রতারিত অভিবাসী কর্মীদের করা ৮৫টি অভিযোগের মধ্যে ৫২টি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ২৮টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং পাঁচটির কার্যক্রম ব…

মালয়েশিয়ায় নয়তলা ভবন থেকে পড়ে যশোরের যুবক বিপ্লব হোসেনের মৃত্যু
প্রবাস

মালয়েশিয়ায় নয়তলা ভবন থেকে পড়ে যশোরের যুবক বিপ্লব হোসেনের মৃত্যু

মালয়েশিয়ার শাহ আলম শহরে নয়তলা ভবন থেকে পড়ে বিপ্লব হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা…

প্রবাস

কলকাতা ও শিলিগুড়িতে ১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে বাংলাদেশের দুটি নতুন ভিসা আবেদন কেন্দ্র

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের দুটি নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এসব কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশি ভিসার আবেদন জমা …

লিবিয়া থেকে দেশে ফিরলেন অপহরণ ও নির্যাতনের শিকার ১৭৪ বাংলাদেশি
প্রবাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন অপহরণ ও নির্যাতনের শিকার ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর পৌনে ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা দেশে পৌঁছ…