…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, দায়িত্ব তিন বছরের

নিজস্ব প্রতিবেদক

জনতা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব আলম। ২৫ নভেম্বর ২০২৬ তারিখ থেকে তিন বছরের জন্য তিনি ব্যাংকটির এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ছিলেন। সে সময় তিনি ব্যাংকটির আর্থিক প্রবৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানানো হয়েছে।

মো. মাহবুব আলম ১৯৯৫ সালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসে কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি যমুনা ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের শাখাপ্রধানসহ করপোরেট ব্যাংকিংয়ের বিভিন্ন বিভাগে অভিজ্ঞতা অর্জন করেন। এরপর তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।

মো. মাহবুব আলম ১৯৭৩ সালে নরসিংদী জেলার মনোহরদি উপজেলার দীঘাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুসলেহ উদ্দিন আহমেদ এবং মাতা হাসনা বানু।

তাঁর নেতৃত্বে জনতা ব্যাংক পিএলসি বর্তমান সংকট কাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে গ্রাহক, শুভানুধ্যায়ী ও কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যাশা করেছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার আহ্বান অ্যামনেস্টির, গ্রেপ্তার নিয়েও উদ্বেগ
অর্থনীতি ও ব্যবসা

১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার আহ্বান অ্যামনেস্টির, গ্রেপ্তার নিয়েও উদ্বেগ

বাংলাদেশের পোশাকশ্রমিকদের জন্য ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশন…

১৭ হাজার টাকা মজুরি কার্যকর হলে পোশাকের দাম বাড়াতে হবে ৪-৫ শতাংশ: আলোচনায় হিসাব তুললেন বক্তারা
অর্থনীতি ও ব্যবসা

১৭ হাজার টাকা মজুরি কার্যকর হলে পোশাকের দাম বাড়াতে হবে ৪-৫ শতাংশ: আলোচনায় হিসাব তুললেন বক্তারা

নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা কার্যকর হলে পোশাকের দাম ৪ থেকে ৫ শতাংশ বাড়াতে হবে, নইলে শিল্পের টিকে থাকা কঠিন হবে—রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে এমন…

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের মুখে বাংলাদেশের পোশাক, সিমেন্ট ও চামড়া খাত, প্রতিযোগিতা নিয়ে সতর্কবার্তা
অর্থনীতি ও ব্যবসা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের মুখে বাংলাদেশের পোশাক, সিমেন্ট ও চামড়া খাত, প্রতিযোগিতা নিয়ে সতর্কবার্তা

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে চলা তদন্তের ফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্র…

ইউআইইউতে জাতীয় ক্যারিয়ার মেলা: ১০৭ প্রতিষ্ঠানে প্রায় এক হাজার কর্মসংস্থানের সুযোগ
অর্থনীতি ও ব্যবসা

ইউআইইউতে জাতীয় ক্যারিয়ার মেলা: ১০৭ প্রতিষ্ঠানে প্রায় এক হাজার কর্মসংস্থানের সুযোগ

শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার…