…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

১৭ হাজার টাকা মজুরি কার্যকর হলে পোশাকের দাম বাড়াতে হবে ৪-৫ শতাংশ: আলোচনায় হিসাব তুললেন বক্তারা

নিজস্ব প্রতিবেদক
১৭ হাজার টাকা মজুরি কার্যকর হলে পোশাকের দাম বাড়াতে হবে ৪-৫ শতাংশ: আলোচনায় হিসাব তুললেন বক্তারা
ছবি: সংগৃহীত

নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা কার্যকর হলে পোশাকের দাম ৪ থেকে ৫ শতাংশ বাড়াতে হবে, নইলে শিল্পের টিকে থাকা কঠিন হবে—রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে এমন হিসাব তুলে ধরেছেন গবেষক ও শিল্পসংশ্লিষ্ট বক্তারা। বুধবার ভয়েস ফর রিফর্ম আয়োজিত ‘শ্রমিকের মজুরি ও শিল্পের টিকে থাকা: ভারসাম্য কোথায়, সমাধান কী’ শীর্ষক আলোচনাটি অনুষ্ঠিত হয় রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে।

অনুষ্ঠানে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, ‘আমরা হিসাব করে দেখেছি, ১৭ হাজার টাকা মজুরি কার্যকর হলে পোশাকের দাম ৪-৫ শতাংশ বাড়াতে হবে। তাহলে শিল্প এখন যে অবস্থায় আছে, সে অবস্থায় থাকতে পারবে। তাই এই হিসাব সামনে রেখে পোশাকের দাম বাড়াতে আমাদের বিদেশি ক্রেতাদের সঙ্গে দর-কষাকষি করতে হবে।’

শ্রমিক ও শিল্প খাত নিয়ে একধরনের অসুস্থ রাজনীতি চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক। তিনি বলেন, কেন বারবার শ্রমিকেরা রাস্তায় নামছেন, কারা তাঁদের নামাচ্ছেন এবং কেন তা চিহ্নিত করা যাচ্ছে না, সেটি সংশ্লিষ্ট ব্যক্তিদের বড় দুর্বলতা।

ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে রুবানা হক বলেন, পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতায় অনেক উদ্যোক্তার কারখানা ২০ থেকে ২৩ দিন পর্যন্ত বন্ধ ছিল। অথচ মজুরি পরিশোধের সময় উদ্যোক্তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তাহলে এই ক্ষতির দায় কে নেবে, প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষ্য, নতুন মজুরি শ্রমিকদের জন্য ঠিক আছে, কিন্তু এই মজুরি পরিশোধের জন্য বাড়তি অর্থ কোথা থেকে আসবে, তা নিয়ে কেউ কথা বলছেন না। বিদেশি ক্রেতারাও পোশাকের দাম বাড়াচ্ছেন না। এমন পরিস্থিতিতে আগামী কয়েক মাসের মধ্যে অনেক উদ্যোক্তা ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হতে পারেন।

ছোট ও মাঝারি পোশাক কারখানাগুলোর টিকে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বছরে পাঁচ কোটি ডলারের কম রপ্তানি করে, এমন কারখানা থেকেই দেশের মোট পোশাক রপ্তানির ৫১ শতাংশ আসে। এসব কারখানা বন্ধ হয়ে গেলে দেশের পোশাক রপ্তানির বড় অংশ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।

মজুরি বৃদ্ধিই শ্রমিকদের জীবনমান উন্নয়নের একমাত্র উপায় নয় উল্লেখ করে এম এ রাজ্জাক বলেন, মজুরি বৃদ্ধির আলোচনায় শুধু দুই পক্ষের মধ্যে উত্তেজনা না বাড়িয়ে চিন্তা করতে হবে, কীভাবে এই প্রক্রিয়াকে আরও আধুনিক করা যায় এবং শ্রমিকেরা আরও বেশি সুবিধা পেতে পারেন। মজুরি বৃদ্ধির বাইরেও শ্রমিকদের সুবিধা বাড়ানোর সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করে ২৫ নভেম্বরের মধ্যে একটি মজুরি নির্ধারণ করা হলো। আসলে এমন তো হওয়ার কথা নয়। মজুরি বোর্ড গঠনের ঘোষণা আরও অনেক আগে আসা উচিত ছিল, তাহলে শ্রমিক অসন্তোষ ঠেকানো যেত। নতুন মজুরি নিয়েও উভয় পক্ষের মধ্যে অসন্তোষ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিজিএমইএর সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী বলেন, ‘শ্রমিকের বিদ্যমান বেতন, ব্যাংকের সুদ ও অন্যান্য খরচ মেটাতে গিয়ে শিল্প এখন খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তার ওপর নতুন যে ব্যয়ের বোঝা এসেছে, তা বহনের চেষ্টা আমরা অবশ্যই করব। কিন্তু শেষ পর্যন্ত এই শিল্প কত দিন টিকে থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’

বিভিন্ন দেশের শ্রমিকদের মজুরির তুলনা করতে জীবনধারণের উপযোগী মজুরি নির্ধারণের আন্তর্জাতিক পদ্ধতি ‘অ্যাঙ্কর লিভিং ওয়েজ’-এর হিসাব তুলে ধরেন পানাম ইনস্টিটিউটের ট্রাস্টি রুবাইয়াত সারওয়ার। তিনি জানান, বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি যখন ১২ হাজার ৫০০ টাকা ছিল, তখন ওভারটাইম ছাড়া তাঁরা জীবনধারণের উপযোগী মজুরির ৫৬ শতাংশ পেতেন, আর ওভারটাইমসহ পেতেন ৬৯ শতাংশ। নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা কার্যকর হলে ওভারটাইম ছাড়া শ্রমিকেরা জীবনধারণের উপযোগী মজুরির ৭৬ শতাংশ পাবেন, আর ওভারটাইমসহ তা শতভাগে পৌঁছাবে বলে তিনি দাবি করেন।

বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদ জানান, ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হলে ছোট একটি কারখানারও মাসিক মজুরি ব্যয় ২০ থেকে ২৫ লাখ টাকা বাড়বে। কোনো কোনো কারখানায় এই ব্যয় বাড়বে এক কোটি থেকে দেড় কোটি টাকা। আর বড় কারখানাগুলোর ক্ষেত্রে মাসিক মজুরি ব্যয় চার-পাঁচ কোটি টাকা পর্যন্ত বাড়বে।

কয়েক বছর পরপর মজুরি নির্ধারণকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিরতা এড়াতে একটি স্থায়ী মজুরি কাউন্সিল গঠনের প্রস্তাব দেন রুবানা হক। তিনি বলেন, এই কাউন্সিলে উদ্যোক্তা ও গবেষকেরা থাকতে পারেন। শ্রমিকদের প্রয়োজন বিবেচনায় নিয়ে মজুরি সমন্বয়ের বিষয়টি একটি চলমান প্রক্রিয়ার মধ্যে রাখা উচিত।

এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে নাজনীন আহমেদ বলেন, একটি স্থায়ী সমাধানের দিকে যাওয়া উচিত। এ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট সূত্রের ভিত্তিতে প্রতিবছর শ্রমিকদের মজুরি সমন্বয় করার ব্যবস্থা চালু করা যেতে পারে। লেখক ও বিশ্লেষক ফিরোজ আহমেদ বলেন, একটি সুস্থ ও ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়মিতভাবে মজুরি সমন্বয় করা হলে কিছুদিন পরপর যে অস্থিরতা বা সহিংসতা তৈরি হয়, সেই সংস্কৃতি থেকে সমাজকে মুক্ত করা যেত।

ভয়েস ফর রিফর্মের সহসমন্বয়ক ফাহিম মাশরুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন র‍্যাপিড চেয়ারম্যান এম এ রাজ্জাক, সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, বিজিএমইএ সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পানাম ইনস্টিটিউটের ট্রাস্টি রুবাইয়াত সারওয়ার ও লেখক-বিশ্লেষক ফিরোজ আহমেদ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের মুখে বাংলাদেশের পোশাক, সিমেন্ট ও চামড়া খাত, প্রতিযোগিতা নিয়ে সতর্কবার্তা
অর্থনীতি ও ব্যবসা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের মুখে বাংলাদেশের পোশাক, সিমেন্ট ও চামড়া খাত, প্রতিযোগিতা নিয়ে সতর্কবার্তা

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে চলা তদন্তের ফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্র…

ইউআইইউতে জাতীয় ক্যারিয়ার মেলা: ১০৭ প্রতিষ্ঠানে প্রায় এক হাজার কর্মসংস্থানের সুযোগ
অর্থনীতি ও ব্যবসা

ইউআইইউতে জাতীয় ক্যারিয়ার মেলা: ১০৭ প্রতিষ্ঠানে প্রায় এক হাজার কর্মসংস্থানের সুযোগ

শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার…

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

অর্থনীতি ও ব্যবসা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু কর্মসংস্থান ব্যাংকের, প্রথম ধাপে বিতরণ ২০০ কোটি

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোট…