…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

১৬ ডিসেম্বর ঘিরে জামালপুরের কামালপুর সীমান্তে আট দলে পাহারায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ঘিরে জামালপুরের কামালপুর সীমান্তে আট দলে পাহারায় বিএনপি
ছবি: সংগৃহীত

১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে পাহারা দিচ্ছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বুধবার রাত থেকে আটটি দলে ভাগ হয়ে সীমান্তের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন তাঁরা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের পাশাপাশি সীমান্তে নজরদারি করছেন বিএনপির নেতা-কর্মীরা।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেন। চিঠিতে সম্ভাব্য প্রবেশপথ হিসেবে কামালপুর সীমান্ত ব্যবহারের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান তিনি।

এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া বলেন, ‘আমরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সীমান্তে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে দেব না। আমাদের সীমান্ত আমরা জীবন দিয়ে রক্ষা করব। অবৈধভাবে কাউকে সীমান্ত দিয়ে প্রবেশ করতে দেব না।’

ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘গতকাল ছানু খুনি হাসিনাকে উদ্দেশ করে খোলা চিঠি দিয়েছেন এবং কামালপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার কথা বলেছেন। এ ছাড়া গুঞ্জন শুনেছি, সীমান্তে আওয়ামী লীগের লোকজন এসেও পরিস্থিতি দেখে গেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই পথ দিয়ে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আমরা বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারা দিচ্ছি।’

ধানুয়া কামালপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম বলেন, ‘আমরা আগে থেকেই সীমান্তে নিয়মিত দায়িত্ব পালন ও পাহারা দিয়ে আসছি। তবে চলমান পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেন কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছি।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

চট্টগ্রামে পারমিটের কয়েক গুণ গাড়ি, রুটে রুটে চাঁদা: ১৫০ টাকার বিরোধে প্রাণও গেছে
জাতীয়

চট্টগ্রামে পারমিটের কয়েক গুণ গাড়ি, রুটে রুটে চাঁদা: ১৫০ টাকার বিরোধে প্রাণও গেছে

চট্টগ্রাম নগরে হিউম্যান হলার ও অটোটেম্পো রুটে নির্ধারিত পারমিটের কয়েক গুণ বেশি গাড়ি চলাচলের অভিযোগ উঠেছে। এতে চালকদের আয় কমলেও রুট ও স্ট্যান্ড নিয়…

মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালার খসড়া: সড়ক ভাঙলে দায় নিতে হবে ঠিকাদারকে
জাতীয়

মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালার খসড়া: সড়ক ভাঙলে দায় নিতে হবে ঠিকাদারকে

এক্সপ্রেসওয়ে ও প্রধান জাতীয় মহাসড়ক নির্মাণ বা সংস্কারের পর সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে ঠিকাদারের। এই সময়ে সড়ক ভাঙলে …

জুলাই শহীদদের দুই হাজারের বেশি স্মারক নিয়ে শেরেবাংলা নগরে দুই দিনের বিশেষ প্রদর্শনী
জাতীয়

জুলাই শহীদদের দুই হাজারের বেশি স্মারক নিয়ে শেরেবাংলা নগরে দুই দিনের বিশেষ প্রদর্শনী

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মারক নিয়ে দুই দিনের বিশেষ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্…

জাতীয়

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্…