…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, প্রথম দফায় বিনা খরচে যাচ্ছেন ১১২ কর্মী

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রথম দফায় বিনা অভিবাসন ব্যয়ে ১১২ জন কর্মী দেশটিতে যাচ্ছেন। পর্যায়ক্রমে ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার প্রথম কর্মীবাহী ফ্লাইটের উদ্বোধন করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কর্মীরা কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন।

রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত এসব কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে যোগ দেবেন। তাঁদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানিয়েছেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেওয়া হচ্ছে।

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যেতে গত ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ৪ হাজার ২৯ জন আবেদন করেন। তাঁদের মধ্য থেকে স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। সাক্ষাৎকারে কয়েকজন অনুপস্থিত থাকায় পরবর্তী সময়ে আরও ৫০ জনকে সুযোগ দেওয়া হয়। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শেষ পর্যন্ত ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বিগত সরকারের সময়ে গুম-খুনের শিকার ব্যক্তি এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে সুযোগ দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, এই ১০ হাজার কর্মীর বাইরে অন্যদের মালয়েশিয়া যাওয়ার অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী নিয়েছিল। তবে ১০১টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়।

এর আগেও সিন্ডিকেট ও নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ২০০৮ থেকে ২০১২, ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ ছিল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

লিবিয়া থেকে দেশে ফিরলেন অপহরণ ও নির্যাতনের শিকার আরও ১৭৩ বাংলাদেশি
প্রবাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন অপহরণ ও নির্যাতনের শিকার আরও ১৭৩ বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি। অনিয়মিতভাবে লিবিয়ায় অবস্থান করা এসব নাগরিককে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় বুরাক এয়ারের এ…

প্রবাস

সিংগাইরে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা, অংশ নিলেন ২৫ জন

মানিকগঞ্জের সিংগাইরে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিদেশগমন, বিদেশে অবস্থান এবং বিদেশ থেকে দেশে…

অভিবাসন প্রতারণার ৮৫ অভিযোগের ৫২টিই ঝুলে আছে, ক্ষতিপূরণ মিলছে ব্যয়ের সামান্য অংশ: ওকাপ
প্রবাস

অভিবাসন প্রতারণার ৮৫ অভিযোগের ৫২টিই ঝুলে আছে, ক্ষতিপূরণ মিলছে ব্যয়ের সামান্য অংশ: ওকাপ

বিদেশে গিয়ে প্রতারিত অভিবাসী কর্মীদের করা ৮৫টি অভিযোগের মধ্যে ৫২টি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ২৮টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং পাঁচটির কার্যক্রম ব…

মালয়েশিয়ায় নয়তলা ভবন থেকে পড়ে যশোরের যুবক বিপ্লব হোসেনের মৃত্যু
প্রবাস

মালয়েশিয়ায় নয়তলা ভবন থেকে পড়ে যশোরের যুবক বিপ্লব হোসেনের মৃত্যু

মালয়েশিয়ার শাহ আলম শহরে নয়তলা ভবন থেকে পড়ে বিপ্লব হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা…