…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন অপহরণ ও নির্যাতনের শিকার আরও ১৭৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
লিবিয়া থেকে দেশে ফিরলেন অপহরণ ও নির্যাতনের শিকার আরও ১৭৩ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি। অনিয়মিতভাবে লিবিয়ায় অবস্থান করা এসব নাগরিককে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাঁদের দেশে ফেরানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ফেরা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁদের অনেকে সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে প্রত্যাবসিত ব্যক্তিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। এ সময় জনসচেতনতা বাড়াতে লিবিয়ায় তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইওএমের পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার ও আইওএমের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

প্রবাস

আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, প্রথম দফায় বিনা খরচে যাচ্ছেন ১১২ কর্মী

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রথম দফায় বিনা অভিবাসন ব্যয়ে …

প্রবাস

সিংগাইরে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা, অংশ নিলেন ২৫ জন

মানিকগঞ্জের সিংগাইরে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিদেশগমন, বিদেশে অবস্থান এবং বিদেশ থেকে দেশে…

অভিবাসন প্রতারণার ৮৫ অভিযোগের ৫২টিই ঝুলে আছে, ক্ষতিপূরণ মিলছে ব্যয়ের সামান্য অংশ: ওকাপ
প্রবাস

অভিবাসন প্রতারণার ৮৫ অভিযোগের ৫২টিই ঝুলে আছে, ক্ষতিপূরণ মিলছে ব্যয়ের সামান্য অংশ: ওকাপ

বিদেশে গিয়ে প্রতারিত অভিবাসী কর্মীদের করা ৮৫টি অভিযোগের মধ্যে ৫২টি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ২৮টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে এবং পাঁচটির কার্যক্রম ব…

মালয়েশিয়ায় নয়তলা ভবন থেকে পড়ে যশোরের যুবক বিপ্লব হোসেনের মৃত্যু
প্রবাস

মালয়েশিয়ায় নয়তলা ভবন থেকে পড়ে যশোরের যুবক বিপ্লব হোসেনের মৃত্যু

মালয়েশিয়ার শাহ আলম শহরে নয়তলা ভবন থেকে পড়ে বিপ্লব হোসেন (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা…