…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ইসফাহান ও নাতাঞ্জের মাঝে পাহাড়ের ভেতরে বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্স বানাচ্ছে ইরান, স্যাটেলাইট ছবিতে দ্রুত অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক
ইসফাহান ও নাতাঞ্জের মাঝে পাহাড়ের ভেতরে বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্স বানাচ্ছে ইরান, স্যাটেলাইট ছবিতে দ্রুত অগ্রগতি
ছবি: সংগৃহীত

ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার মাঝামাঝি এলাকায় পাহাড়ের ভেতরে বিশাল এক ভূগর্ভস্থ কমপ্লেক্সের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নতুন স্যাটেলাইট চিত্রে নির্মাণকাজের অগ্রগতি, স্থাপনাটির গুরুত্বপূর্ণ এলাকাগুলোর অবস্থান এবং নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার চিত্র উঠে এসেছে। বুধবার মার্কিন থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এ তথ্য জানিয়েছে।

ইনস্টিটিউটটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ভ্যান্টর টেকনোলজিসের সরবরাহ করা নতুন স্যাটেলাইট ছবিতে ইরানের বেহজাতাবাদ ভূগর্ভস্থ স্থাপনায় দ্রুত নির্মাণকাজ চলার বিষয়টি দেখা গেছে। গত মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ ছবিতে স্থাপনাটির বিভিন্ন এলাকার অবস্থান এবং চলমান নির্মাণকাজের অগ্রগতি চিহ্নিত করা হয়েছে।

পাহাড়ের ভেতরে নির্মিত এই স্থাপনাটি ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনা এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছের পিকঅ্যাক্স মাউন্টেনের মাঝামাঝি এলাকায় অবস্থিত। দুটি স্থাপনার মধ্যবর্তী দূরত্ব প্রায় ৬২ কিলোমিটার। ইরান দেশজুড়ে এ ধরনের একাধিক ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ করেছে বলে জানা যায়; তবে নির্মাণকাজের অস্বাভাবিক দ্রুতগতির কারণে বেহজাতাবাদের স্থাপনাটি বিশেষভাবে নজরে এসেছে বলে জানিয়েছে ইনস্টিটিউটটি।

স্থাপনাটির প্রকৃত উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং নির্ভুল মূল্যায়নের জন্য আরও তথ্য প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি। তবে নিরাপত্তাব্যবস্থা, নির্মাণকাজের ধরন ও গতি এবং ইরানের অতীত নির্মাণপদ্ধতি বিবেচনায় ধারণা করা হচ্ছে, এটি বিভিন্ন সামরিক কাজে ব্যবহার করা হতে পারে; এর মধ্যে ক্ষেপণাস্ত্র কিংবা অন্যান্য বড় ধরনের অস্ত্রব্যবস্থাসংশ্লিষ্ট কার্যক্রম থাকতে পারে। একই সঙ্গে স্থাপনাটি পারমাণবিক উদ্দেশ্যে নির্মিত হচ্ছে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এক্সে দেওয়া এক পোস্টে ইনস্টিটিউটটি জানায়, স্থাপনাটির বাইরের সীমানায় নিরাপত্তাবেষ্টনী নির্মাণের কাজ সম্প্রতি শুরু করেছে ইরান। স্যাটেলাইট ছবির বিশ্লেষণ থেকে সবচেয়ে বাইরের নিরাপত্তাবেষ্টনীর সম্ভাব্য সীমানাও চিহ্নিত করা সম্ভব হয়েছে। নির্মাণকাজ শেষ হলে পুরো স্থাপনাটির আয়তন হতে পারে প্রায় ১২ হাজার একর।

ভ্যান্টরের পর্যালোচনা করা সেন্টিনেল-২ স্যাটেলাইটের ছবি অনুযায়ী, ২০২৫ সালের ৭ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে স্থাপনাটিতে নির্মাণকাজ শুরুর প্রথম লক্ষণ দেখা যায়; ওই সময় ভবিষ্যতের প্রশাসনিক ও প্রবেশপথ এলাকার জন্য নির্ধারিত জায়গায় জমি পরিষ্কারের কাজ শুরু হয়েছিল। এরপর ২০২৬ সালের জানুয়ারির ছবিতে আরও নির্মাণকাজের প্রমাণ মেলে, এপ্রিলে মাটি খননের কার্যক্রম শুরুর লক্ষণ দেখা যায় এবং জুন মাস নাগাদ ভূগর্ভস্থ কমপ্লেক্সটির আরও কয়েকটি এলাকায় নির্মাণকাজ বিস্তৃত হয়।

তবে বিপুল আয়তনের এই স্থাপনা ঠিক কী উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে, তা এখনো নিশ্চিত করতে পারেননি বিশ্লেষকেরা। এ বিষয়ে আরও স্যাটেলাইট চিত্র ও অন্যান্য তথ্য বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিবসহ অন্তত আটজন নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের মধ্যে একজন জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তা ও তাঁর…

উগান্ডার সেনাপ্রধানের হুমকির ব্যাখ্যা চেয়ে কূটনীতিককে তলব কঙ্গোর
আন্তর্জাতিক

উগান্ডার সেনাপ্রধানের হুমকির ব্যাখ্যা চেয়ে কূটনীতিককে তলব কঙ্গোর

উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে ব্যাখ্যা চেয়ে কিনশাসায় নিযুক্ত উগান্ডার শীর্ষ কূটনীতিককে তলব করে…

আন্তর্জাতিক

ব্যাংককের তেল ডিপোতে বিস্ফোরণ, আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল কর্তৃপক্ষ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পূর্বাঞ্চলে একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ বিস্ফোরণের পর কর্তৃপক্ষ আশপাশের এলাকার বা…

ইরানে জানুয়ারির বিক্ষোভের পর মৃত্যুদণ্ডের সাজা পাওয়া নারীদের মরিয়া আবেদন
আন্তর্জাতিক

ইরানে জানুয়ারির বিক্ষোভের পর মৃত্যুদণ্ডের সাজা পাওয়া নারীদের মরিয়া আবেদন

ইরানে জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের পর নারী বিক্ষোভকারী ও ভিন্নমতাবলম্বীদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এমন সংখ্যায়, যা কয়েক দশকে দেখা যায়নি বলে একট…