…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

কাগজ ছাড়াই ৪৮ ঘণ্টায় যুক্তরাজ্যের সঙ্গে ডিজিটাল বাণিজ্য লেনদেন সম্পন্ন করল প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
কাগজ ছাড়াই ৪৮ ঘণ্টায় যুক্তরাজ্যের সঙ্গে ডিজিটাল বাণিজ্য লেনদেন সম্পন্ন করল প্রাইম ব্যাংক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রাইম ব্যাংক যুক্তরাজ্যের লয়েডস এবং প্রযুক্তি প্রতিষ্ঠান এনিজিওর সঙ্গে একাধিক আন্তসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। কাগজের মূল কপি বা কুরিয়ার ছাড়াই পুরো প্রক্রিয়াটি শেষ হয়েছে ৪৮ ঘণ্টায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক জানিয়েছে, এসব লেনদেনের কাগজপত্র প্রস্তুত করে লয়েডসের কাছে ডিজিটাল উপায়ে পাঠাতে ব্যাংকটির এক ঘণ্টারও কম সময় লেগেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চালানগুলো রপ্তানি করেছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিয়েলাটেক্স লিমিটেড। যুক্তরাজ্যের একটি শীর্ষস্থানীয় পাইকারি পোশাক ক্রেতা প্রতিষ্ঠান এসব পণ্য আমদানি করেছে।

এই লেনদেনে ঢাকায় প্রাইম ব্যাংক রেমিটিং ব্যাংক এবং যুক্তরাজ্যে লয়েডস কালেকটিং ব্যাংক হিসেবে কাজ করেছে।

প্রতিটি চালানের কাগজপত্র এনিজিওর ট্রেস: অরিজিনাল পদ্ধতিতে ডিজিটাল উপায়ে তৈরি ও হস্তান্তর করা হয়েছে। ক্রেতা ডিজিটাল প্রমিসরি নোটে স্বাক্ষর করে কালেকশনগুলো গ্রহণ করেছেন।

একই পদ্ধতিতে লয়েডস এয়ার ওয়েবিলের বিপরীতে রিলিজ নোট তৈরি করে মূল কালেকশন ডকুমেন্টের সঙ্গে আমদানিকারকের কাছে পাঠিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এত দিন বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্যের ডিজিটাল লেনদেন একটি করে সম্পন্ন হতো। এবার একসঙ্গে একাধিক কালেকশন সম্পন্ন হওয়ায় ডিজিটাল বাণিজ্যকে নিয়মিত কার্যক্রমে রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সল রহমান বলেন, একসঙ্গে একাধিক লেনদেনের কাগজপত্র এক ঘণ্টার কম সময়ে প্রস্তুত করা এবং পুরো প্রক্রিয়া ৪৮ ঘণ্টায় শেষ করার মাধ্যমে প্রমাণিত হয়, আন্তসীমান্ত ডিজিটাল বাণিজ্য এখন নিয়মিত ব্যবসায়িক কার্যক্রমের জন্য প্রস্তুত।

ফয়সল রহমান আরও বলেন, লয়েডস ও এনিজিওর সঙ্গে মিলে প্রাইম ব্যাংক পরীক্ষামূলক কার্যক্রমকে নিয়মিত ব্যবহারের উপযোগী চ্যানেলে রূপ দিয়েছে।

লয়েডসের ট্র্যানজেকশন ব্যাংকিং প্রোডাক্টস বিভাগের এমডি সুরাথ সেনগুপ্ত বলেন, একাধিক কালেকশন ডিজিটালভাবে সম্পন্ন হওয়ায় প্রমাণিত হয়েছে যে ডিজিটাল বাণিজ্যকে নিয়মিত ব্যবসায়িক কার্যক্রমে ব্যবহার করা সম্ভব। এতে প্রচলিত প্রক্রিয়ার জটিলতা, কাগজপত্র ও প্রতিবন্ধকতা কমবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

সপ্তাহের শেষ দিনেও শেয়ারবাজারে পতন, ডিএসইতে লেনদেন নেমে ৭০৭ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্র…

অর্থনীতি ও ব্যবসা

হরমুজ ও বাব এল মান্দেবে অস্থিরতায় চাপে বাংলাদেশের বাণিজ্য, কনটেইনার ভাড়া বেড়ে প্রায় দ্বিগুণ

হরমুজ ও বাব এল মান্দেব প্রণালিতে নিরাপত্তাঝুঁকি এবং জাহাজ চলাচলে বিঘ্নের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে। জাহাজগুলোকে বিকল্…

অর্থনীতি ও ব্যবসা

গ্রামীণ ব্যাংকের ১০৪ স্থাপনায় হামলা: অর্থায়ন খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক, বন্ধ ২৯ শাখা

দেশের বিভিন্ন প্রান্তে গ্রামীণ ব্যাংকের ১০৪টি স্থাপনায় হামলার পেছনে কারও অর্থায়ন ছিল কি না, তা খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সন্দেহজনক আর্…

অর্থনীতি ও ব্যবসা

সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ, জোর প্রযুক্তিনির্ভর নজরদারিতে

বঙ্গোপসাগরের বিপুল সামুদ্রিক সম্পদকে কাজে লাগিয়ে সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্ব…