…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

গ্রামীণ ব্যাংকের ১০৪ স্থাপনায় হামলা: অর্থায়ন খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক, বন্ধ ২৯ শাখা

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন প্রান্তে গ্রামীণ ব্যাংকের ১০৪টি স্থাপনায় হামলার পেছনে কারও অর্থায়ন ছিল কি না, তা খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেন বন্ধের উদ্যোগও নেওয়া হয়েছে।

হামলার কারণে ব্যাংকটির ২৯টি শাখার কার্যক্রম গত ১০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এসব হামলায় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন স্থাপনার অবকাঠামো, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

একই সঙ্গে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে।

ব্যাংক সূত্রে জানা যায়, শাখা বন্ধ থাকায় গ্রামীণ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, বিশেষ করে ঋণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে ব্যাংকটির মৌসুমি ঋণ কার্যক্রম চলমান থাকলেও বন্ধ থাকা ২৯টি শাখার গ্রাহকেরা এই ঋণসেবা গ্রহণ করতে পারছেন না।

প্রতি বছর ঈদুল আজহার ছয় মাস আগে গরু মোটাতাজাকরণ কর্মসূচির উদ্যোগ নেয় গ্রামীণ ব্যাংক, যার আওতায় সদস্যরা পশুপালনের জন্য ঋণ নিয়ে থাকেন। কিন্তু শাখাগুলো বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা পশুপালন ঋণ থেকে বঞ্চিত হচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৯টি শাখার কার্যক্রম বন্ধ থাকায় ওই এলাকার গ্রাহকেরা ঋণসুবিধা পাচ্ছেন না এবং এতে দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে কার্যক্রম পরিচালনা করে গ্রামীণ ব্যাংক। ব্যাংকটির সদস্যসংখ্যা এক কোটি সাত লাখ ৭৩ হাজারের বেশি।

ব্যাংকটির মোট সঞ্চিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিনিয়োগ রয়েছে প্রতিষ্ঠানটির।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক নিরাপত্তাই বড় চ্যালেঞ্জ, জোর প্রযুক্তিনির্ভর নজরদারিতে

বঙ্গোপসাগরের বিপুল সামুদ্রিক সম্পদকে কাজে লাগিয়ে সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্ব…

নতুন কোম্পানি আইনের খসড়া: বড় গ্রুপকে সম্মিলিত আর্থিক হিসাব প্রকাশ করতে হবে
অর্থনীতি ও ব্যবসা

নতুন কোম্পানি আইনের খসড়া: বড় গ্রুপকে সম্মিলিত আর্থিক হিসাব প্রকাশ করতে হবে

দেশের বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর একাধিক কোম্পানি থাকলেও পুরো গ্রুপের আর্থিক অবস্থা একসঙ্গে জানার সুযোগ সীমিত। নতুন কোম্পানি আইনের খসড়ায় মূল কোম্পানি …

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনীতি ও ব্যবসা

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমা…

অর্থনীতি ও ব্যবসা

যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১ হাজার ৯০৮ কোটি টাকা

সরকার থেকে সরকার (জি টু জি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় নির্ধারিত হয়েছে ১ হ…