…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নওগাঁর রাণীনগরে দিনদুপুরে শিক্ষকের বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার ও টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক
নওগাঁর রাণীনগরে দিনদুপুরে শিক্ষকের বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার ও টাকা চুরি
ছবি: সংগৃহীত

নওগাঁর রাণীনগরে দিনের বেলায় এক শিক্ষকের বাসার গ্রিল কেটে ঢুকে আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার, ৮ ভরি রুপার গহনা এবং নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনার পর ওই দিন রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার একডালা ইউনিয়নের জেঠাইল গ্রামের শিক্ষক সুলতান প্রামানিকের বাসায়। সুলতান প্রামানিক জেঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

শিক্ষক সুলতান প্রামানিক জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে বাসায় তালা দিয়ে তিনি বিদ্যালয়ে চলে যান। এরপর দুপুরে খাবারের জন্য বাসায় এসে দেখেন, বাসার ভেতরে আলমারি ভাঙা এবং অন্যান্য আসবাবপত্র এলোমেলো হয়ে আছে।

তিনি জানান, চোরেরা বাসার দক্ষিণ পাশে বারান্দার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। এরপর রুমের ভেতরে ঢুকে আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণের এবং ৮ ভরি রুপার বিভিন্ন গহনা ও নগদ সাড়ে ১২ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

সুলতান প্রামানিক আরও জানান, তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বগুড়ায় থাকেন এবং তিনি গ্রামের বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তিনি বুধবার রাতেই রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, শিক্ষকের বাসায় স্বর্ণালংকার ও রুপার গহনা এবং নগদ টাকা চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চকবাজারের ছোট কাটরায় প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট
আইন ও অপরাধ

চকবাজারের ছোট কাটরায় প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট

রাজধানীর চকবাজারের ছোট কাটরায় একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত প্লাস্টিক পণ্যের গুদামে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মি…

সন্ত্রাসবিরোধী মামলায় হাসিনার সাবেক উপ-প্রেস সচিব মুনসহ তিনজন কারাগারে
আইন ও অপরাধ

সন্ত্রাসবিরোধী মামলায় হাসিনার সাবেক উপ-প্রেস সচিব মুনসহ তিনজন কারাগারে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে…

ফটিকছড়ির ভূজপুরে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, শুটার রায়হানের ছয় সহযোগী গ্রেপ্তার
আইন ও অপরাধ

ফটিকছড়ির ভূজপুরে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, শুটার রায়হানের ছয় সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে টানা অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে শুটার রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে প…

চট্টগ্রামের তিন উপজেলায় এক বছরে ৬ কোটি টাকার ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে গ্রাহকরা
আইন ও অপরাধ

চট্টগ্রামের তিন উপজেলায় এক বছরে ৬ কোটি টাকার ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে গ্রাহকরা

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি বেড়েছে। চলতি বছরে সমিতির সদর দপ্তর ও আটটি জোনাল অফিসের নিয়ন্ত্রিত এলা…