…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সন্ত্রাসবিরোধী মামলায় হাসিনার সাবেক উপ-প্রেস সচিব মুনসহ তিনজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাসবিরোধী মামলায় হাসিনার সাবেক উপ-প্রেস সচিব মুনসহ তিনজন কারাগারে
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো অন্য দুজন হলেন সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।

সন্ধ্যার আগে তাঁদের মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মাসউদুর রহমান তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় লালমাটিয়া মহিলা কলেজের সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে এই তিনজন মিছিল করেন। পরে স্থানীয় জনসাধারণ তাঁদের আটক করে মোহাম্মদপুর থানায় সোপর্দ করে।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখা প্রয়োজন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

ডেমরায় চালক হারুনকে অপহরণের পর ট্রলি ব্যাগে মরদেহ: ছয় বছর পর তিন আসামির যাবজ্জীবন

রাজধানীর ডেমরায় মাইক্রোবাসচালক হারুনর রশিদ হাওলাদারকে অপহরণের পর হত্যা করে মরদেহ ট্রলি ব্যাগে রাখার ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদ…

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলায় সাবেক এমপি আনারের মেয়ে ডরিন তিন দিনের রিমান্ডে
আইন ও অপরাধ

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলায় সাবেক এমপি আনারের মেয়ে ডরিন তিন দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন …

বগুড়ার শেরপুরে ভ্যানে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
আইন ও অপরাধ

বগুড়ার শেরপুরে ভ্যানে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। …

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার মামলায় গাজীপুর থেকে গ্রেপ্তার এসপি আবুল কালাম আজাদ
আইন ও অপরাধ

ছাত্রদল নেতা জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার মামলায় গাজীপুর থেকে গ্রেপ্তার এসপি আবুল কালাম আজাদ

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল…