…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

আর্থিক অনিয়ম মামলায় বড়দিনের আগেই আপিল শুনানিতে ম্যানচেস্টার সিটি, বহিষ্কারের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

আর্থিক অনিয়মের অভিযোগে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কারের শঙ্কায় থাকা ম্যানচেস্টার সিটির আপিল শুনানির সম্ভাব্য সময়সূচি সামনে এসেছে। ক্লাবটির সাবেক আর্থিক উপদেষ্টা স্টেফান বোরসন ইঙ্গিত দিয়েছেন, আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝেই বড়দিনের আগে দ্রুত শুনানি হতে পারে।

প্রিমিয়ার লিগের ১১৪টি আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে গত অক্টোবরে দোষী সাব্যস্ত হয় ম্যানচেস্টার সিটি। স্বাধীন কমিশনের রায় অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে ৮৩০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ লুকাতে ভুয়া বাণিজ্যিক চুক্তি ব্যবহার করেছিল ক্লাবটি। রায়ে আরও বলা হয়েছে, তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সুপরিকল্পিত প্রচেষ্টাও চালিয়েছিল তারা।

ম্যানচেস্টার সিটি অবশ্য এই অভিযোগ অস্বীকার করে তাৎক্ষণিকভাবে আপিল করে। শুরুতে ধারণা করা হয়েছিল, এর চূড়ান্ত ফলাফল ২০২৭ সালের শুরুর দিকে আসতে পারে। তবে বোরসন মনে করছেন, বিষয়টি অনেক আগেই পরিষ্কার হয়ে যাবে।

পিয়ার্স মরগান ও সাইমন জর্ডানের 'ফুটবল আনসেন্সরড' অনুষ্ঠানে কথা বলার সময় বোরসন সম্ভাব্য শুনানির সময়সূচি এবং দ্রুত সমাধানের জন্য প্রিমিয়ার লিগের প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, 'আমাদের জানানো হয়েছে যে এটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হবে। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, সম্ভবত ১২ তারিখ থেকে শুনানি শুরু হতে পারে। এটি পাঁচ থেকে ১০ দিন পর্যন্ত চলতে পারে এবং বড়দিনের আগেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। সাধারণত, এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগার কথা।'

বোরসন আরও বলেন, 'আমার ধারণা, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে চায়। তারা চায় যেন বড়দিনের আগেই রায় পাওয়া যায়, যাতে শাস্তির বিষয়ে শুনানি ও আপিল প্রক্রিয়া চলতি মৌসুম শেষ হওয়ার আগেই সম্পন্ন করা যায়। এর ফলে তারা এই মৌসুমেই ম্যানচেস্টার সিটির ওপর কার্যকর নিষেধাজ্ঞা বা শাস্তি আরোপ করতে পারবে।'

বোরসনের মতে, চলতি মৌসুমেই শাস্তি কার্যকর করতে দ্রুত নিষ্পত্তি চায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

এক মাসের বিরতি শেষে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ, কিংস অ্যারেনায় মুখোমুখি বসুন্ধরা কিংস ও ফর্টিস
খেলা

এক মাসের বিরতি শেষে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ, কিংস অ্যারেনায় মুখোমুখি বসুন্ধরা কিংস ও ফর্টিস

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রায় এক মাসের বিরতি শেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। আজ চার ভেন্যুতে হবে চারটি ম্যাচ।…

২০ ডিসেম্বর লা বোম্বোনেরায় তেভেজের বিদায়ী ম্যাচে মেসি, আগুয়েরো, বুফনসহ তারকার মেলা
খেলা

২০ ডিসেম্বর লা বোম্বোনেরায় তেভেজের বিদায়ী ম্যাচে মেসি, আগুয়েরো, বুফনসহ তারকার মেলা

আর্জেন্টিনাকে বিদায় বলেছেন ১১ বছর আগে। তবু কার্লোস তেভেজ প্রতিযোগিতামূলক ফুটবলে আরও ছয় বছর খেলা চালিয়ে গেছেন। এরই মধ্যে কোচিং ক্যারিয়ারও শুরু করেছ…

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে নতুন তদন্ত ফোরাম ক্রিকেট অস্ট্রেলিয়ার, পূর্ণ প্রতিবেদন প্রকাশের অঙ্গীকার
খেলা

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে নতুন তদন্ত ফোরাম ক্রিকেট অস্ট্রেলিয়ার, পূর্ণ প্রতিবেদন প্রকাশের অঙ্গীকার

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে উসমান খাজার ‘সবর’ আত্মজীবনী প্রকাশের পর। শুধু অস্ট্রেলিয়াতেই নয়, পুরো ক্রিকেটবিশ্বে তোলপাড় শ…

খেলা

ডারউইনের ঐতিহাসিক জয়ের পর টানা ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ, ব্যাটিং-বোলিং দুটোতেই ধস

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর নতুন দিনের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। যে অস্ট্রেলিয়া গত ২৩ বছর বাংলাদেশকে টেস্ট খেলতে ডাকেনি,…