…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

গোপালগঞ্জে হবে না ঘরোয়া ফুটবল লিগের বাকি ম্যাচ, ভেন্যু বদলের সিদ্ধান্ত বাফুফের

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে হবে না ঘরোয়া ফুটবল লিগের বাকি ম্যাচ, ভেন্যু বদলের সিদ্ধান্ত বাফুফের
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে সেখান থেকে ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথম লেগের বাকি ম্যাচগুলো আর গোপালগঞ্জে আয়োজন করা হবে না।

বাফুফের লিগ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে নতুন করে ভাবতে হচ্ছে হোম দল ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘকে।

লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানান, ক্লাবগুলোকে ঝুঁকির মধ্যে রাখতে চায় না ফেডারেশন। বিকল্প হিসেবে ব্রাদার্স ও আরামবাগকে মানিকগঞ্জ কিংবা ময়মনসিংহে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। চাইলে প্রতিপক্ষের হোম ভেন্যুতেও ম্যাচ আয়োজনের সুযোগ থাকছে।

তবে দুই ক্লাবেরই পছন্দ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এ জন্য আগেই ফেডারেশনকে চিঠি দিয়েছে তারা। আরামবাগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী জানিয়েছেন, ফেডারেশন যে ভেন্যু নির্ধারণ করবে, সেখানেই খেলতে রাজি তাঁরা।

তবে মানিকগঞ্জের মাঠ নিয়ে আপত্তি রয়েছে ব্রাদার্সের। ক্লাবটির কর্মকর্তা আমের খান বলেন, ‘মানিকগঞ্জের মাঠ ভালো নয়। সেখানে খেলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা চোটে পড়লে দেশের ফুটবলেরই ক্ষতি হবে। জামাল ভূঁইয়াও সেখানে খেলতে গিয়ে আহত হয়েছেন। তাই আমরা ঢাকা স্টেডিয়ামে খেলতে চাই।’

সাফের জন্য প্রায় এক মাস বিরতির পর গত মঙ্গলবার ফেডারেশন কাপ দিয়ে মাঠে ফিরেছে ঘরোয়া ফুটবল। আগামীকাল শুরু হবে লিগের ষষ্ঠ রাউন্ড। কিংস অ্যারেনায় বিকেল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে ফর্টিস ও বসুন্ধরা কিংস। এর আগে বেলা আড়াইটায় মাঠে নামবে আবাহনী ও মোহামেডান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

এক মাসের বিরতি শেষে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ, কিংস অ্যারেনায় মুখোমুখি বসুন্ধরা কিংস ও ফর্টিস
খেলা

এক মাসের বিরতি শেষে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ, কিংস অ্যারেনায় মুখোমুখি বসুন্ধরা কিংস ও ফর্টিস

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রায় এক মাসের বিরতি শেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। আজ চার ভেন্যুতে হবে চারটি ম্যাচ।…

২০ ডিসেম্বর লা বোম্বোনেরায় তেভেজের বিদায়ী ম্যাচে মেসি, আগুয়েরো, বুফনসহ তারকার মেলা
খেলা

২০ ডিসেম্বর লা বোম্বোনেরায় তেভেজের বিদায়ী ম্যাচে মেসি, আগুয়েরো, বুফনসহ তারকার মেলা

আর্জেন্টিনাকে বিদায় বলেছেন ১১ বছর আগে। তবু কার্লোস তেভেজ প্রতিযোগিতামূলক ফুটবলে আরও ছয় বছর খেলা চালিয়ে গেছেন। এরই মধ্যে কোচিং ক্যারিয়ারও শুরু করেছ…

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে নতুন তদন্ত ফোরাম ক্রিকেট অস্ট্রেলিয়ার, পূর্ণ প্রতিবেদন প্রকাশের অঙ্গীকার
খেলা

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে নতুন তদন্ত ফোরাম ক্রিকেট অস্ট্রেলিয়ার, পূর্ণ প্রতিবেদন প্রকাশের অঙ্গীকার

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে উসমান খাজার ‘সবর’ আত্মজীবনী প্রকাশের পর। শুধু অস্ট্রেলিয়াতেই নয়, পুরো ক্রিকেটবিশ্বে তোলপাড় শ…

খেলা

ডারউইনের ঐতিহাসিক জয়ের পর টানা ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ, ব্যাটিং-বোলিং দুটোতেই ধস

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর নতুন দিনের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। যে অস্ট্রেলিয়া গত ২৩ বছর বাংলাদেশকে টেস্ট খেলতে ডাকেনি,…