…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

পাচার ঠেকাতে আমদানি-রপ্তানি পণ্যের দাম অনলাইনে যাচাইয়ের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের, প্রতি ব্যাংকে সেল গঠন

নিজস্ব প্রতিবেদক

অস্বাভাবিক মূল্য দেখিয়ে আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ও বৈদেশিক মুদ্রার অপব্যবহার প্রতিরোধে আমদানি-রপ্তানি ও অন্যান্য সেবার মূল্য আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে যাচাইয়ের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক বাণিজ্যের লেনদেন তদারকিতে প্রতিটি ব্যাংকে কেন্দ্রীয় মূল্য পর্যবেক্ষণ সেল গঠন করতে হবে। এ জন্য দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে কেন্দ্রীয়ভাবে মূল্য পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য পৃথক সেল বা ইউনিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি ব্যাংককে অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সদস্যপদ নিতে হবে। ব্যাংকের কার্যক্রমের ধরন ও প্রয়োজন বিবেচনায় সাশ্রয়ী এবং উপযোগী প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে।

মূলত আমদানি-রপ্তানি ছাড়াও সেবা খাত এবং অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনকে মূল্য পর্যবেক্ষণ ও যাচাইয়ের আওতায় আনতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্ম ব্যবহার করলে পণ্যের প্রকৃত বাজারদর সম্পর্কে ধারণা পাওয়া সহজ হবে। পাশাপাশি অতিরিক্ত বা অস্বাভাবিক মূল্য দেখিয়ে আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ও বৈদেশিক মুদ্রার অপব্যবহারের ঝুঁকি কমাতে সহায়তা করবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের চলতি বছরের ১৩ আগস্ট জারি করা এক সার্কুলার অনুযায়ী আমদানি পণ্যের আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে চুক্তিমূল্য সামঞ্জস্যপূর্ণ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।

ওই সার্কুলারের পার্ট-এ-এর ৭(২) অনুচ্ছেদে ঋণপত্র খোলার আগে কিংবা আমদানি শুরুর আগে পণ্যের আন্তর্জাতিক বাজারদর, রপ্তানিকারক ও আমদানিকারকের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা এবং সংশ্লিষ্ট দেশের রপ্তানি সক্ষমতা যাচাই করতে বলা হয়।

নতুন নির্দেশনার মাধ্যমে এ মূল্য যাচাই কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

এক দিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এক দিনের ব্যবধানে প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টা…

আগারগাঁওয়ে তিন দিনের বিসিক শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য, পুরস্কার পাবেন ১২ কারুশিল্পী
অর্থনীতি ও ব্যবসা

আগারগাঁওয়ে তিন দিনের বিসিক শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য, পুরস্কার পাবেন ১২ কারুশিল্পী

দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী ও বিশেষায়িত পণ্য এক ছাদের নিচে তুলে ধরতে রাজধানীতে তিন দিনব্যাপী শিল্পমেলার আয়োজন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপো…

আট শহরে পানি ও স্যানিটেশন সেবা জোরদারে বাংলাদেশকে ১ হাজার ৮৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি
অর্থনীতি ও ব্যবসা

আট শহরে পানি ও স্যানিটেশন সেবা জোরদারে বাংলাদেশকে ১ হাজার ৮৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

দেশের আটটি শহরে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন অবকাঠামো উন্নয়নে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমা…

কেন্দ্রীয় প্যাকিং হাউস দিয়ে কৃষিপণ্য রপ্তানি এক বছরে বেড়েছে ২৬.৫ শতাংশ
অর্থনীতি ও ব্যবসা

কেন্দ্রীয় প্যাকিং হাউস দিয়ে কৃষিপণ্য রপ্তানি এক বছরে বেড়েছে ২৬.৫ শতাংশ

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি বাড়ছে। কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে কৃষিপণ্য রপ্তানি এক বছরে বেড়েছে ২৬ দশমিক ৫ শতাংশ। একই সঙ্গ…