…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

জোড়া সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক

এশিয়া কাপ রাইজিং স্টারসের প্রথম সেমিফাইনালে ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে শ্রীলঙ্কা। কাতারের দোহায় লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। ওপেনার অভিষেক শর্মা করেন দলের সর্বোচ্চ ৭৮ রান; ৬৩ বলের ইনিংসে তিনি হাঁকান ১১টি চার ও ১টি ছক্কা।

মাঝের সারিতে শাহবাজ আহমেদ ৫৪ এবং অধিনায়ক তিলক ভার্মা ৫৩ রান করেন। আরেক ওপেনার বৈভব সূর্যবংশী ২৭ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন।

লঙ্কান বোলারদের মধ্যে নিপুন ধনঞ্জয়া, রাভিন্দু ফের্নান্দো ও জানিত লিয়ানাগে নেন ২টি করে উইকেট। গারুকা সংকেত ও লাহিরু সামারাকুন নেন একটি করে উইকেট।

৩১৮ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে লঙ্কানদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনে। উদ্বোধনী জুটিতেই তারা তোলেন ১৭৪ রান, যেখানে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় শ্রীলঙ্কার হাতে।

সর্বোচ্চ ১১৬ রানের ইনিংস খেলেন লাসিথ ক্রুসপুল্লে; ১০৭ বলের ইনিংসটি সাজান ১২টি চার ও ৩টি ছক্কায়। আরেক ওপেনার সিনেথ জয়াবর্ধনে ৭০ বলে ১০টি চার ও ৬টি ছক্কায় খেলেন ১০৫ রানের বিধ্বংসী ইনিংস।

শেষদিকে নিশান মাদুশকা ৫৮ রানে এবং পবন রত্নায়েকে ৩১ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ভারতের হয়ে শাহবাজ আহমেদ ও হর্ষিত রানা নেন একটি করে উইকেট।

এই জয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠল শ্রীলঙ্কা, আর সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো তিলক ভার্মার ভারতকে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

এক মাসের বিরতি শেষে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ, কিংস অ্যারেনায় মুখোমুখি বসুন্ধরা কিংস ও ফর্টিস
খেলা

এক মাসের বিরতি শেষে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ, কিংস অ্যারেনায় মুখোমুখি বসুন্ধরা কিংস ও ফর্টিস

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রায় এক মাসের বিরতি শেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। আজ চার ভেন্যুতে হবে চারটি ম্যাচ।…

২০ ডিসেম্বর লা বোম্বোনেরায় তেভেজের বিদায়ী ম্যাচে মেসি, আগুয়েরো, বুফনসহ তারকার মেলা
খেলা

২০ ডিসেম্বর লা বোম্বোনেরায় তেভেজের বিদায়ী ম্যাচে মেসি, আগুয়েরো, বুফনসহ তারকার মেলা

আর্জেন্টিনাকে বিদায় বলেছেন ১১ বছর আগে। তবু কার্লোস তেভেজ প্রতিযোগিতামূলক ফুটবলে আরও ছয় বছর খেলা চালিয়ে গেছেন। এরই মধ্যে কোচিং ক্যারিয়ারও শুরু করেছ…

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে নতুন তদন্ত ফোরাম ক্রিকেট অস্ট্রেলিয়ার, পূর্ণ প্রতিবেদন প্রকাশের অঙ্গীকার
খেলা

স্যান্ডপেপার কেলেঙ্কারিতে নতুন তদন্ত ফোরাম ক্রিকেট অস্ট্রেলিয়ার, পূর্ণ প্রতিবেদন প্রকাশের অঙ্গীকার

স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে উসমান খাজার ‘সবর’ আত্মজীবনী প্রকাশের পর। শুধু অস্ট্রেলিয়াতেই নয়, পুরো ক্রিকেটবিশ্বে তোলপাড় শ…

খেলা

ডারউইনের ঐতিহাসিক জয়ের পর টানা ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ, ব্যাটিং-বোলিং দুটোতেই ধস

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর নতুন দিনের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। যে অস্ট্রেলিয়া গত ২৩ বছর বাংলাদেশকে টেস্ট খেলতে ডাকেনি,…