…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু আর নেই। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

সংস্কৃতিকর্মী এরশাদুল হক মাতিয়া বানু শুকুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাতিয়া বানু শুকু দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনির জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাতিয়া বানু শুকু ছিলেন বরেণ্য ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী। প্রযোজনা, পরিচালনা ও চিত্রনাট্য রচনার মধ্য দিয়ে দেশের নাটক ও চলচ্চিত্রাঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন তিনি।

সৃজনশীল গল্প বলার ধরন ও নির্মাণশৈলীর জন্য পরিচিত ছিলেন মাতিয়া বানু শুকু। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’-এর মতো সমাদৃত টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক।

২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্বামী নুরুল আলম আতিক, তিন সন্তান শান্তি, সাধু ও অগ্নিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শুকুর চিকিৎসা চলছিল। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়ে পরিবার। এ কারণে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের সহযোগিতাও চান নূরুল আলম আতিক।

সম্প্রতি তাঁর চিকিৎসায় সহায়তায় নূরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘ডুবসাঁতার’ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। ছবিটির বিশেষ প্রদর্শনী থেকে পাওয়া বিজ্ঞাপন আয়ের সম্পূর্ণ অর্থ শুকুর চিকিৎসার জন্য ব্যয় করার কথা ছিল। তবে সেই উদ্যোগের আগেই না-ফেরার দেশে চলে গেলেন গুণী এই নির্মাতা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

ক্যানসারের সঙ্গে লড়াই শেষে চলে গেলেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে তিনি শেষ নিশ্বাস…

দিল্লি থেকে ঢাকার ক্যাফেতে দর্শক টানছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’
বিনোদন

দিল্লি থেকে ঢাকার ক্যাফেতে দর্শক টানছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি ক্যাফেতে গত সপ্তাহান্তে পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর একটি পর্ব একসঙ্গে বসে দেখেছেন দর্শকেরা। আয়োজনট…

ঈদের সিনেমা ‘যাত্রাবিরতি’তে মোশাররফ করিম, শিমু ও দীঘি
বিনোদন

ঈদের সিনেমা ‘যাত্রাবিরতি’তে মোশাররফ করিম, শিমু ও দীঘি

ঢাকাই সিনেমা এখন ঈদকেন্দ্রিক; ঈদকে ঘিরেই সারা বছর চলে নির্মাতাদের প্রস্তুতি। ইতিমধ্যে ঘোষণা এসেছে প্রায় হাফ ডজন ঈদের সিনেমার। সেই তালিকায় এবার যুক্ত…

বিনোদন

‘ঢাকাইয়া দেবদাস’-এ প্লেব্যাক করবেন বুবলী, রেকর্ডিং ডিসেম্বরে

চিত্রনায়িকা শবনম বুবলী এবার সিনেমার গানে কণ্ঠ দিতে যাচ্ছেন। ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করবেন তিনি। সিনেমার পরিচালক জাহিদ হোসেন বিষয়টি নিশ্…