…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চাঁদপুরের মেঘনায় অবৈধ বালু উত্তোলন: দুই ড্রেজারসহ পাঁচজন আটক

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মেঘনায় অবৈধ বালু উত্তোলন: দুই ড্রেজারসহ পাঁচজন আটক
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নাছিরাকান্দি এলাকায় নদীতে টহল দেওয়ার সময় তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের নুরুল হক সৈয়ালের ছেলে মোহন সৈয়াল (৫৫) এবং একই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে আতাউর রহমান শিমুল (৪২)।

আটক অন্য তিনজন হলেন গজারিয়া উপজেলার গোমালগাঁও গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ফরিদ উদ্দিন (৪১), খুলনার খানজাহান আলী উপজেলার আটরা গ্রামের খলিলুর রহমান কালা খানের ছেলে সাখাওয়াত খান (৫৫) এবং রূপসা উপজেলার সিংহারচর গ্রামের মৃত আতিয়া রহমান ঢালীর ছেলে আসলাম ঢালী (৪৫)।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ও টহল চলাকালে নাছিরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুটি বালু উত্তোলনের ড্রেজারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, নদীর পরিবেশ ও নৌপথের নিরাপত্তা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে নৌ পুলিশ জানিয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

উজিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোরে পেট্রল বোমা হামলা, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা
আইন ও অপরাধ

উজিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোরে পেট্রল বোমা হামলা, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা

বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বা…

পল্লবীর সাবেক ওসি অপূর্ব হাসান ও স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
আইন ও অপরাধ

পল্লবীর সাবেক ওসি অপূর্ব হাসান ও স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

রাজধানীর পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তাঁর স্ত্রী ফাতেমা রহমানের জমি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হ…

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিন ১৮ বছর পলাতক থাকার পর চট্টগ্রামে গ্রেপ্তার, সকালে মানিকগঞ্জ আদালতে সোপর্দ
আইন ও অপরাধ

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিন ১৮ বছর পলাতক থাকার পর চট্টগ্রামে গ্রেপ্তার, সকালে মানিকগঞ্জ আদালতে সোপর্দ

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি একরামুল হক রবিনকে ১৮ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহ…

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মানহানি মামলা, তদন্তে সিআইডি
আইন ও অপরাধ

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মানহানি মামলা, তদন্তে সিআইডি

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ইকরামুল ইসলাম ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমি…