…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযানে আটক ৪৯৬, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ ৩২৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় জেলা পুলিশের টানা ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে। গত ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার অভিযোগ ও প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ৩২৯ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ১৬৭ জনকে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী, ছিনতাইকারী, ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ‘কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান বজায় থাকবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কুমিল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুন গ্রেপ্তার
আইন ও অপরাধ

কুমিল্লায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুন গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।…

কুষ্টিয়ায় সড়কে সিসি ক্যামেরা বসিয়ে মাদকের কারবার, অভিযান টের পেয়ে পালালেন সোহেল, স্ত্রী গ্রেপ্তার
আইন ও অপরাধ

কুষ্টিয়ায় সড়কে সিসি ক্যামেরা বসিয়ে মাদকের কারবার, অভিযান টের পেয়ে পালালেন সোহেল, স্ত্রী গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের জয়বাংলা বাজার এলাকায় সোহেল রানা (৩২) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ৩০০টি…

উজিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোরে পেট্রল বোমা হামলা, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা
আইন ও অপরাধ

উজিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোরে পেট্রল বোমা হামলা, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা

বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বা…

পল্লবীর সাবেক ওসি অপূর্ব হাসান ও স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
আইন ও অপরাধ

পল্লবীর সাবেক ওসি অপূর্ব হাসান ও স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

রাজধানীর পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তাঁর স্ত্রী ফাতেমা রহমানের জমি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হ…