…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

চারুকলার বকুলতলা ও শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, অশ্রুসিক্ত বিদায় মাতিয়া বানু শুকুকে

নিজস্ব প্রতিবেদক

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় জড়ো হন তাঁর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাতিয়া বানু শুকুর মরদেহ চারুকলার বকুলতলায় নেওয়া হয়। নিজেও এই অনুষদের শিক্ষার্থী ছিলেন তিনি। ফলে তাঁর প্রয়াণে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হন শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা।

পরে তাঁর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় তাঁকে। এ সময় সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শেষ বিদায় জানান এই নাট্যকার ও নির্মাতাকে।

শহীদ মিনারে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, আকরাম খান, হাবিবুল ইসলাম, চয়নিকা চৌধুরী, নূরুল আলম আতিক, নূর ইমরান মিঠু, কবি কামরুজ্জামান কামু, লেখক সুমন রহমান, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, অভিনেত্রী স্বাগতা, সংগীতশিল্পী প্রবর রিপন ও নির্মাতা আকা রেজা গালিবসহ সংস্কৃতি অঙ্গনের আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন মাতিয়া বানু শুকুর তিন সন্তানও।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা যান নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। তাঁর মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু আর নেই। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানী ঢাক…

বিনোদন

ক্যানসারের সঙ্গে লড়াই শেষে চলে গেলেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে তিনি শেষ নিশ্বাস…

দিল্লি থেকে ঢাকার ক্যাফেতে দর্শক টানছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’
বিনোদন

দিল্লি থেকে ঢাকার ক্যাফেতে দর্শক টানছে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি ক্যাফেতে গত সপ্তাহান্তে পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর একটি পর্ব একসঙ্গে বসে দেখেছেন দর্শকেরা। আয়োজনট…

ঈদের সিনেমা ‘যাত্রাবিরতি’তে মোশাররফ করিম, শিমু ও দীঘি
বিনোদন

ঈদের সিনেমা ‘যাত্রাবিরতি’তে মোশাররফ করিম, শিমু ও দীঘি

ঢাকাই সিনেমা এখন ঈদকেন্দ্রিক; ঈদকে ঘিরেই সারা বছর চলে নির্মাতাদের প্রস্তুতি। ইতিমধ্যে ঘোষণা এসেছে প্রায় হাফ ডজন ঈদের সিনেমার। সেই তালিকায় এবার যুক্ত…