…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

জয়পুরহাটের পাঁচবিবিতে জমির বিরোধে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহত, অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই দেলোয়ার হোসেন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

নিহত দেলোয়ার হোসেন কোতোয়ালীবাগ গ্রামের মৃত জামতুল্লাহ মণ্ডলের ছেলে। অভিযুক্ত নবিরুল ইসলাম তাঁরই ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দেলোয়ার হোসেনের সঙ্গে তাঁর ছোট ভাই নবিরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে নবিরুল কচুর ক্ষেতে কাজ করছিলেন। এ সময় দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে নবিরুলের হাতে থাকা হাঁসুয়া দিয়ে দেলোয়ারকে কোপ দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা নবিরুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
আইন ও অপরাধ

গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে গোপালগঞ্জে একটি যাত্রীবাহী বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে মারধর, মুক্তিপণ দাবি এবং জোরপূর…

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত
আইন ও অপরাধ

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খোঁড়ার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বেজপাড়ার বেহারী কলোনির বাদ…

আইন ও অপরাধ

কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযানে আটক ৪৯৬, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ ৩২৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা

কুমিল্লায় জেলা পুলিশের টানা ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে। গত ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জেলার…

কুষ্টিয়ায় সড়কে সিসি ক্যামেরা বসিয়ে মাদকের কারবার, অভিযান টের পেয়ে পালালেন সোহেল, স্ত্রী গ্রেপ্তার
আইন ও অপরাধ

কুষ্টিয়ায় সড়কে সিসি ক্যামেরা বসিয়ে মাদকের কারবার, অভিযান টের পেয়ে পালালেন সোহেল, স্ত্রী গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের জয়বাংলা বাজার এলাকায় সোহেল রানা (৩২) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ৩০০টি…