…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

২০২৭ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের আওতায় আসবে: ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, ২০২৭ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের আওতায় আসবে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা বলেন, বিদ্যালয়ে দুপুরের খাবার বা স্কুল ফিডিং কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ ও বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারে। বর্তমানে ৫০৩টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছেন।

তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ৫০৩টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে এক কোটি ১০ লাখ শিশু। এই প্রকল্প বিদ্যালয়মুখী চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট বলে তিনি উল্লেখ করেন।

চলমান ব্যবস্থার পাশাপাশি মায়েদের নিয়ে খাবারের গুণগত মান তদারকি জোরদার করা যেতে পারে বলে তিনি বলেন। বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিল বা শিশুদের বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধন প্রণালী, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্য ব্যবহার এবং মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশে শিশুদের পুষ্টিহীনতা বহু গুণে রোধ করবে।

কৃষিপ্রধান এই দেশে নতুন প্রজন্মকে কৃষির প্রতি যত্নবান হওয়ার অনুপ্রেরণা জরুরি বলে উল্লেখ করে তিনি উন্নত ফসলের চাষ, ভিটামিন 'এ'-সমৃদ্ধ সোনালী ধান এবং রোগ প্রতিরোধী আলু চাষের কথা বলেন। কীটনাশক হ্রাসে পোকা দমনে বিশেষ প্রতিরোধী বেগুন ৩ হাজারেরও বেশি কৃষক চাষ করছেন বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া আধুনিক সেচ ও কৃষি অবকাঠামো উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরণ ও পতিত জমি আবাদি জমিতে রূপান্তরের কথাও বলেন তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

উপাচার্য বদলের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের, প্রায় ৭০ দিন ধরে অচলাবস্থা
শিক্ষা

উপাচার্য বদলের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের, প্রায় ৭০ দিন ধরে অচলাবস্থা

চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। শ…

রাজশাহীর আলোর পাঠশালায় স্বপ্ন বুনছে এসএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ
শিক্ষা

রাজশাহীর আলোর পাঠশালায় স্বপ্ন বুনছে এসএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ

রাজশাহী নগরীর হাদির মোড়ে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে বসবাস করে মো. আব্দুল্লাহ। তার বাবা একজন মুদি দোকানি, ছোট্ট সেই দোকানের সামান্য আয়েই চলে পরিবারের দৈ…

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায় নিলেন কমলনগরের প্রধান শিক্ষক নুরুল আমিন
শিক্ষা

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায় নিলেন কমলনগরের প্রধান শিক্ষক নুরুল আমিন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অশ্রু…

শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান ঢাকার সেমিনারে
শিক্ষা

শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান ঢাকার সেমিনারে

বাংলাদেশে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সহায়তা সেবার ক্ষেত্রে নীতিগত অঙ্গীকারের সঙ্গে বাস্তবতার বড় ব্যবধান রয়ে গেছে বলে মত দিয়েছেন সমাজ উন্নয়ন…