…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: রাজারবাগে পুলিশের ক্রীড়া প্রতিযোগিতায় আইজিপি

নিজস্ব প্রতিবেদক

দেশে অশান্তি সৃষ্টির জন্য যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বলেও তিনি বলেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহিদ এসআই শিরুমিয়া মিলনায়তনে 'বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬'-এর চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আইজিপি দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে; পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার ভূমিকা রয়েছে।

ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের জন্য তিনি নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল আইজি গ্রেড-১ (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন।

চূড়ান্ত প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সম্পাদক এ. এন. এম. মারুফ আব্দুল্লাহ।

এ সময় অ্যাডিশনাল আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং দর্শকরা উপস্থিত ছিলেন।

চূড়ান্ত প্রতিযোগিতায় জুডোতে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি, রানার আপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ান্দো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কেএমপি, রানার আপ হয়েছে সিএমপি দল।

উশুতে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি এবং রানার আপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। কারাতে ইভেন্টে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে চট্টগ্রাম রেঞ্জ এবং রানার আপ হয়েছে সিএমপি। পরে আইজিপি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, গত রোববার (৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এই প্রতিযোগিতা শুরু হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

‘বাংলাদেশ ভালোভাবে চলছে না’: প্রেসক্লাবের গোলটেবিলে সৈয়দ আনোয়ার হোসেন
জাতীয়

‘বাংলাদেশ ভালোভাবে চলছে না’: প্রেসক্লাবের গোলটেবিলে সৈয়দ আনোয়ার হোসেন

বাংলাদেশ ভালোভাবে চলছে না বলে মন্তব্য করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধে লক্ষ্য ছিল তিনটি…

আইসিজের রায়ে উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গাদের আশা: ‘মনে হয়েছে বাড়ি ফিরে পেয়েছি’
জাতীয়

আইসিজের রায়ে উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গাদের আশা: ‘মনে হয়েছে বাড়ি ফিরে পেয়েছি’

মিয়ানমারকে জেনোসাইডের জন্য দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা তাঁদের একটি বিজয় হিসেবে দেখ…

জাতীয়

পঞ্চগড় সীমান্তে ড্রোন ও সিসিটিভিতে বিজিবির বিশেষ নজরদারি, টহলে অল-টেরেইন যান

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায…

জাতীয়

দেবীগঞ্জের দেবদারুতলা হাটে জমে উঠেছে জলপাইয়ের মৌসুম: দিনে বেচাকেনা ২০০ টন পর্যন্ত, মূল্য অর্ধকোটি টাকা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলা জলপাইয়ের হাট এখন ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর। মৌসুমের শুরুতেই জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই পাইকারি …