…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

‘বাংলাদেশ ভালোভাবে চলছে না’: প্রেসক্লাবের গোলটেবিলে সৈয়দ আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
‘বাংলাদেশ ভালোভাবে চলছে না’: প্রেসক্লাবের গোলটেবিলে সৈয়দ আনোয়ার হোসেন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ভালোভাবে চলছে না বলে মন্তব্য করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধে লক্ষ্য ছিল তিনটি—সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। বাংলাদেশের ৫৫ বছরেও এই লক্ষ্যগুলো অর্জিত হয়নি।

আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় সভাপতির বক্তব্যে সৈয়দ আনোয়ার হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা—বাংলাদেশ মানুষের দেশ হয়ে উঠুক।’

‘বর্তমান বাংলাদেশ, আর্থসামাজিক দ্বন্দ্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অন্বেষা’ শিরোনামে এই আলোচনার আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন।

অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা ও কৃষক সমিতির সভাপতি এস এম এ সবুর, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কাজল দেবনাথ প্রমুখ।

সারওয়ার আলী বলেন, ‘সমাজের গভীরে স্পষ্টত দুটি পরস্পরবিরোধী শক্তি বিরাজমান। বাংলাদেশে যে ভয়ের সংস্কৃতি বিরাজমান, তা থেকে আমরা মুক্তি চাই।’

এম এম আকাশ বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণ তিনটি শত্রুর বিরুদ্ধে লড়াই করে তাদের পরাজিত করে স্বাধীন হয়েছে। এগুলো হলো বাঙালি জাতীয়তাবাদবিরোধী মৌলবাদী শক্তি, পাকিস্তানের ২২ পরিবার এবং পাকিস্তানের স্বৈরাচারী শাসক সামরিক শক্তি। তিনি বলেন, আমেরিকা বা চীন নয়, রাশিয়া বা ভারত নয়; মুক্তিযুদ্ধে জয়ী হয়েছিল বাংলাদেশের জনগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: রাজারবাগে পুলিশের ক্রীড়া প্রতিযোগিতায় আইজিপি

দেশে অশান্তি সৃষ্টির জন্য যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকি…

আইসিজের রায়ে উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গাদের আশা: ‘মনে হয়েছে বাড়ি ফিরে পেয়েছি’
জাতীয়

আইসিজের রায়ে উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গাদের আশা: ‘মনে হয়েছে বাড়ি ফিরে পেয়েছি’

মিয়ানমারকে জেনোসাইডের জন্য দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা তাঁদের একটি বিজয় হিসেবে দেখ…

জাতীয়

পঞ্চগড় সীমান্তে ড্রোন ও সিসিটিভিতে বিজিবির বিশেষ নজরদারি, টহলে অল-টেরেইন যান

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায…

জাতীয়

দেবীগঞ্জের দেবদারুতলা হাটে জমে উঠেছে জলপাইয়ের মৌসুম: দিনে বেচাকেনা ২০০ টন পর্যন্ত, মূল্য অর্ধকোটি টাকা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলা জলপাইয়ের হাট এখন ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর। মৌসুমের শুরুতেই জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই পাইকারি …