…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

টুঙ্গিপাড়ার পাঁচ ইউনিয়নে আওয়ামী লীগের মশাল মিছিল, ২৯ ও ৩০ নভেম্বর লকডাউনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
টুঙ্গিপাড়ার পাঁচ ইউনিয়নে আওয়ামী লীগের মশাল মিছিল, ২৯ ও ৩০ নভেম্বর লকডাউনের ঘোষণা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মশাল মিছিল হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন স্থান থেকে বের হওয়া মিছিলগুলোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

উপজেলার শেখ রাসেল শিশু পার্ক থেকে বৃহত্তর পাটগাতী গ্রামের ব্যানারে একটি মশাল মিছিল বের হয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

একই সময়ে পাটগাতী, ডুমুরিয়া, বর্ণী, গোপালপুর ও কুশলী ইউনিয়নে মশাল মিছিল বের করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মিছিলগুলোতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

পরে পাটগাতী বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নে সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা মশাল মিছিল কর্মসূচি সফল করেছেন।

বক্তারা জানান, আগামীকাল শনিবারও মশাল মিছিল কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নে নেতা-কর্মীরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন বলেও জানান তাঁরা।

সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন অংশগ্রহণকারীরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের, গড়া হবে জাতীয় গ্রিড

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে দেশের বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির…

‘প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে ফিরতে দেব না’: রংপুরে বেরোবি শিবির সভাপতি
রাজনীতি

‘প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে ফিরতে দেব না’: রংপুরে বেরোবি শিবির সভাপতি

প্রয়োজনে জীবন দিয়েও পতিত স্বৈরাচারকে দেশে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শ…

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে: স্পিকার হাফিজ উদ্দিন
রাজনীতি

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে: স্পিকার হাফিজ উদ্দিন

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের …

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণে আহত ৬
রাজনীতি

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণে আহত ৬

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল…