…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে: স্পিকার হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে: স্পিকার হাফিজ উদ্দিন
ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

পাকিস্তান সফররত স্পিকার গত বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে দেশটির পার্লামেন্ট ভবন পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে তাঁর এই বক্তব্য প্রকাশিত হয়েছে।

আলাপকালে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, ভারতের সঙ্গে সম্পর্ক এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনসহ বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন।

শেখ হাসিনা একটি ‘মুসলিমবিরোধী দেশে’ আশ্রয় নিয়েছেন মন্তব্য করে স্পিকার বলেন, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, তবে ঢাকা সরকার আন্তর্জাতিক বিচার আদালতের শরণাপন্ন হবে।

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য ঘোষণার বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে সরাসরি কারাগারে যেতে হবে। তাঁর মতে, ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাগুলো কেবল তাঁর কর্মীদের সক্রিয় রাখার জন্য; আগামী ১০ বছরেও তিনি বাংলাদেশে ফিরবেন না।’

স্পিকার বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ প্রতিবেশী দেশের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল, যার ফলে দেশের মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন।

১৯৭১ সালের প্রসঙ্গে তিনি বলেন, সে সময় ভারত বাঙালিদের সাহায্য করেনি, বরং পাকিস্তানকে দুর্বল করার ভূমিকা পালন করেছিল। বাঙালিদের গণতান্ত্রিক চেতনার কথা উল্লেখ করে তিনি বলেন, বাঙালিরা একটি গণতান্ত্রিক জাতি এবং তারা কোনো ধরনের স্বৈরশাসন সহ্য করে না; ১৯৭১ সালেও বাঙালিরা গণতন্ত্র দাবি করেছিল, কিন্তু তাদের সেই অধিকার দেওয়া হয়নি।

১৯৭১ সালের ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশটি সামরিক ও বেসামরিক উভয় ধরনের শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, আমাদের বেসামরিক স্বৈরশাসকদের স্বৈরশাসন ছিল সবচেয়ে ভয়াবহ প্রকৃতির। একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল।’

পাকিস্তান ও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা একই ধরনের উল্লেখ করে স্পিকার বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়েছিল। তাঁর ভাষ্য, দেশ দীর্ঘ সময় প্রকৃত গণতন্ত্র পায়নি, তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন স্বচ্ছ হয়েছে।

অভিন্ন নদীর পানিবণ্টন প্রসঙ্গে তিনি দাবি করেন, ভারত থেকে ৫০টিরও বেশি ছোট-বড় নদী বাংলাদেশে প্রবেশ করেছে, কিন্তু ভারত ক্রমাগত বাঁধ বা ব্যারাজ নির্মাণ করে বাংলাদেশে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে।

সফরকালে গত বুধবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন বাংলাদেশের স্পিকার। বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়। স্পিকার কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমি (পিএমএ)ও পরিদর্শন করেছেন।

কাশ্মীর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী কাশ্মীর বিরোধের সমাধান হওয়া উচিত। ভবিষ্যতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের, গড়া হবে জাতীয় গ্রিড

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে দেশের বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির…

‘প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে ফিরতে দেব না’: রংপুরে বেরোবি শিবির সভাপতি
রাজনীতি

‘প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে ফিরতে দেব না’: রংপুরে বেরোবি শিবির সভাপতি

প্রয়োজনে জীবন দিয়েও পতিত স্বৈরাচারকে দেশে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শ…

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণে আহত ৬
রাজনীতি

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণে আহত ৬

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল…

১৬ ডিসেম্বর হাসিনার ফেরা ঘিরে পেট্রাপোল ও আখাউড়া সীমান্ত ঘুরলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা
রাজনীতি

১৬ ডিসেম্বর হাসিনার ফেরা ঘিরে পেট্রাপোল ও আখাউড়া সীমান্ত ঘুরলেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকটি স্থলসীমান্ত-সংলগ্ন এলাকায় দেখা গেছে। নভেম্বর …