…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের সংলাপে একসঙ্গে যাবে জামায়াতসহ ১১ দল, ইসিকে একত্রে সংলাপের আবেদন জানাবে জোট

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের সংলাপে একসঙ্গে যাবে জামায়াতসহ ১১ দল, ইসিকে একত্রে সংলাপের আবেদন জানাবে জোট
ছবি: সংগৃহীত

চলমান রাজনৈতিক সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আহ্বান করা সংলাপে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের আহ্বান করা সংলাপে একসঙ্গে অংশ নেবে জামায়াতে ইসলামীসহ ১১ দল। দুটি সংলাপেই জোটবদ্ধভাবে যাওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্য।

আজ শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, চলমান সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে সরকারের সংলাপ হবে মর্মে কয়েক দিন ধরে আলোচনা চলছে। এ ছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আরেকটি সংলাপ আহ্বান করা হয়েছে। এ বিষয়ে আজকের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন যে সংলাপ আয়োজন করেছে, এটাকে অর্থবহ করতে হলে ১১ দলীয় ঐক্যে থাকা দলগুলোর সঙ্গে একসঙ্গে সংলাপ করার জন্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। এ বিষয়ে ১১ দলের পক্ষ থেকে আলাদা সময় বরাদ্দের জন্য আনুষ্ঠানিকভাবে আমরা আবেদন করব।’

আযাদ বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি ১১ দলের সম্মিলিত দাবি। তাই একক দল হিসেবে আমরা এ সংলাপে অংশগ্রহণ করতে চাই না। জাতীয় সংলাপে একসঙ্গে ১১ দলীয় ঐক্য অংশগ্রহণ করতে চায়। আমরা আশাবাদী, এ সংলাপ আগামী দিনে দেশের সংকট নিরসনে ভূমিকা রাখতে পারে, জাতি যে আশা নিয়ে জুলাই বিপ্লব করেছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।’

হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার যে অঙ্গীকার ছিল, সেখানে এখন বিভক্তি তৈরি হয়েছে। বিএনপি সরকার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সংকট বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘সংকট নিরসনের জায়গায় আমাদের সবার সহযোগিতা লাগবে, তবে মূল দায়িত্বটা সরকারের। এখানে সরকার কতটুকু আন্তরিক, আদৌ সরকার সংস্কার চায় কি না, চাইলে কীভাবে চায়, তা গুরুত্বপূর্ণ।’

সংস্কার কীভাবে হবে, প্রক্রিয়া কী — তা জনগণ ঠিক করে দিয়েছে উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, সংস্কার হবে জুলাই সনদের ওপর অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে। সাংবিধানিক সংস্কারের বিষয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণ ভোট দিয়েছে। আর এই প্রক্রিয়াটি করতে হবে সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে।

সরকার সংলাপ আয়োজন করার পর ১১ দলের শীর্ষ পর্যায়ে আলোচনার মাধ্যমে সংলাপের বিষয়গুলো নির্ধারণ করা হবে বলেও জানান হামিদুর রহমান আযাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের, গড়া হবে জাতীয় গ্রিড

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে দেশের বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির…

‘প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে ফিরতে দেব না’: রংপুরে বেরোবি শিবির সভাপতি
রাজনীতি

‘প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে ফিরতে দেব না’: রংপুরে বেরোবি শিবির সভাপতি

প্রয়োজনে জীবন দিয়েও পতিত স্বৈরাচারকে দেশে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শ…

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে: স্পিকার হাফিজ উদ্দিন
রাজনীতি

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে: স্পিকার হাফিজ উদ্দিন

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের …

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণে আহত ৬
রাজনীতি

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণে আহত ৬

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল…