…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

লক্ষ্মীপুর জেলার ১৪ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে জেলার ১৪টি স্থানে এসব মিছিল বের হয়।

জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, কলেজ ও ইউনিয়ন পর্যায়ে এসব মিছিলের আয়োজন করা হয়। মিছিলগুলোতে অংশ নেওয়া তরুণদের হাতে জ্বলন্ত মশাল দেখা গেছে এবং তারা ব্যানার বহন করেন।

জেলার চন্দ্রগঞ্জ এলাকায় গভীর রাতে মুখোশ পরে মশাল মিছিল করেন ছাত্রলীগের কর্মীরা। ওই মিছিলে প্রায় ছয়জন কর্মী অংশ নেন, যাদের মুখ কাপড়ে ঢাকা ছিল।

রামগতিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সোহেলের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জেলার রায়পুর এলাকাতেও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার খবর পাওয়া গেছে।

মিছিলগুলোতে অংশগ্রহণকারীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দেন। তারা শেখ হাসিনার ফেরার দাবিতেও স্লোগান দেন বলে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে শোনা গেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের, গড়া হবে জাতীয় গ্রিড

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে দেশের বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির…

‘প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে ফিরতে দেব না’: রংপুরে বেরোবি শিবির সভাপতি
রাজনীতি

‘প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে ফিরতে দেব না’: রংপুরে বেরোবি শিবির সভাপতি

প্রয়োজনে জীবন দিয়েও পতিত স্বৈরাচারকে দেশে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শ…

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে: স্পিকার হাফিজ উদ্দিন
রাজনীতি

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে: স্পিকার হাফিজ উদ্দিন

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের …

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণে আহত ৬
রাজনীতি

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণে আহত ৬

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল…