…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

দীর্ঘক্ষণ রোদে থাকলে চোখের যেসব ঝুঁকি তৈরি হয়

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘক্ষণ রোদে থাকলে চোখের যেসব ঝুঁকি তৈরি হয়
ছবি: সংগৃহীত

সূর্যের আলো শরীরের জন্য প্রয়োজনীয় হলেও দীর্ঘ সময় সরাসরি সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে থাকা চোখের জন্য ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে দুপুরের তীব্র রোদে পর্যাপ্ত সুরক্ষা ছাড়া বাইরে কাজ করা বা চলাফেরা করলে চোখের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে।

সূর্যের অতিবেগুনি রশ্মি এ ও বি চোখের বিভিন্ন অংশের ক্ষতি করতে পারে। দীর্ঘ মেয়াদে দৃষ্টিশক্তির ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দীর্ঘক্ষণ রোদে থাকার একটি ঝুঁকি হলো চোখের কর্নিয়ার সানবার্ন বা সূর্যরশ্মিজনিত প্রদাহ। অতিরিক্ত অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এই সমস্যা দেখা দিতে পারে। সাধারণত তীব্র রোদ, সমুদ্রসৈকত, বরফাচ্ছাদিত জায়গা কিংবা অতিবেগুনি রশ্মির প্রতিফলনের কারণে এটি হতে পারে।

দীর্ঘদিন অতিবেগুনি রশ্মির সংস্পর্শে থাকলে চোখের লেন্সে ছানি পড়ার ঝুঁকিও বাড়তে পারে। এতে চোখের স্বাভাবিক স্বচ্ছতা নষ্ট হয়ে দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যায়।

আরেকটি সমস্যা হলো চোখের কনজাংটিভা থেকে কর্নিয়ার দিকে মাংসল টিস্যু বেড়ে যাওয়া। দীর্ঘদিন সূর্যের অতিবেগুনি রশ্মি, ধুলাবালু ও বাতাসের সংস্পর্শে থাকলে এর ঝুঁকি বাড়ে। এই টিস্যু কর্নিয়ার ওপর বেশি ছড়িয়ে পড়লে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

চোখের সাদা অংশে, বিশেষ করে কর্নিয়ার পাশে হলুদাভ ছোট উঁচু দাগ বা টিস্যু তৈরি হওয়াকে পিঙ্গুয়েকুলা বলে। অতিবেগুনি রশ্মি, ধুলাবালু ও শুষ্ক পরিবেশ এর অন্যতম ঝুঁকির কারণ।

সূর্যের দিকে সরাসরি তাকালে তীব্র আলোর কারণে রেটিনার ক্ষতি হতে পারে, যাকে সোলার রেটিনোপ্যাথি বলা হয়। বিশেষ করে সূর্যগ্রহণ দেখার সময় যথাযথ সুরক্ষা ব্যবহার না করলে এই ঝুঁকি তৈরি হয়।

চোখের চারপাশের ত্বকও অত্যন্ত সংবেদনশীল। দীর্ঘ সময় রোদে থাকলে এই অংশে সানবার্ন, ত্বকের অকালবার্ধক্য এবং দীর্ঘ মেয়াদে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

এই ঝুঁকিগুলোর কথা জানিয়েছেন ডা. মো. আরমান হোসেন রনি, যিনি ঢাকার সোবহানবাগের দীন মোহাম্মদ আই হসপিটালের কনসালট্যান্ট (চক্ষু)।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না, অনেকে একেবারেই না: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় বিশেষজ্ঞরা
স্বাস্থ্য

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না, অনেকে একেবারেই না: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় বিশেষজ্ঞরা

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, অনেক শিশু একেবারেই টিকা পাচ্ছে না, আর টিকাদানের হারের যে পরিসংখ্যান প্রচ…

ফ্রান্সে কাঁদানে গ্যাসে গর্ভপাত ও অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর, গবেষণার দাবি
স্বাস্থ্য

ফ্রান্সে কাঁদানে গ্যাসে গর্ভপাত ও অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর, গবেষণার দাবি

ফ্রান্সে বিক্ষোভ দমনে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে গর্ভপাত, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাসিকের অনিয়মের অভিযোগ করেছেন হাজারো নারী ও কিশোরী। তাঁদের প্রজননস্ব…

স্বাস্থ্য

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজন ও হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর…

স্বাস্থ্য

বিশ্বে হামে মৃত্যু রেকর্ড সর্বনিম্ন, বাংলাদেশে সবচেয়ে বড় প্রাদুর্ভাবে মৃত্যু ১ হাজার ৩৭৮ জনের

বিশ্বজুড়ে হামে মৃত্যুর সংখ্যা যখন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, তখন বাংলাদেশে দেখা দিয়েছে রোগটির নথিভুক্ত ইতিহাসের সবচেয়ে বড় প্রাদুর্ভাব। …