…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজন ও হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২ জন। তাঁদের মধ্যে ৪৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ৮ জন শিশু।

চলতি বছরে এ হাসপাতালে মোট ৫ হাজার ৬৭১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে মারা যাওয়া দুজন হলেন তারাকান্দা উপজেলার মিরাজ আলীর মেয়ে ফাতেমা এবং নান্দাইল উপজেলার তালেব আলীর মেয়ে মালেকা। ফাতেমা গত ২০ নভেম্বর রাত সাড়ে ৮টায় হাসপাতালে ভর্তি হন। শনিবার সকাল পৌনে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে মালেকা গত ২৫ নভেম্বর দুপুরে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার রাত ১০টার দিকে তিনি মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৬৪ শিশু।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ৮১২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৯৪ শিশুর।

সর্বশেষ মারা যাওয়া দুই শিশুই মেয়ে। তাঁদের একজনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। সাত মাস বয়সী শিশুটি শুক্রবার সকাল পৌনে ১২টার দিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ওই দিন সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্য শিশুটির বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। ১০ মাস বয়সী শিশুটি গত ২২ নভেম্বর সন্ধ্যার পর হাসপাতালে ভর্তি হয়েছিল। শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না, অনেকে একেবারেই না: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় বিশেষজ্ঞরা
স্বাস্থ্য

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না, অনেকে একেবারেই না: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় বিশেষজ্ঞরা

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, অনেক শিশু একেবারেই টিকা পাচ্ছে না, আর টিকাদানের হারের যে পরিসংখ্যান প্রচ…

ফ্রান্সে কাঁদানে গ্যাসে গর্ভপাত ও অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর, গবেষণার দাবি
স্বাস্থ্য

ফ্রান্সে কাঁদানে গ্যাসে গর্ভপাত ও অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর, গবেষণার দাবি

ফ্রান্সে বিক্ষোভ দমনে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে গর্ভপাত, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাসিকের অনিয়মের অভিযোগ করেছেন হাজারো নারী ও কিশোরী। তাঁদের প্রজননস্ব…

স্বাস্থ্য

বিশ্বে হামে মৃত্যু রেকর্ড সর্বনিম্ন, বাংলাদেশে সবচেয়ে বড় প্রাদুর্ভাবে মৃত্যু ১ হাজার ৩৭৮ জনের

বিশ্বজুড়ে হামে মৃত্যুর সংখ্যা যখন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, তখন বাংলাদেশে দেখা দিয়েছে রোগটির নথিভুক্ত ইতিহাসের সবচেয়ে বড় প্রাদুর্ভাব। …

সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্টে আক্রান্ত পর্যটক ইব্রাহিমের মৃত্যু টেকনাফ হাসপাতালে
স্বাস্থ্য

সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্টে আক্রান্ত পর্যটক ইব্রাহিমের মৃত্যু টেকনাফ হাসপাতালে

সেন্টমার্টিন দ্বীপের একটি রেস্তোরাঁয় চিংড়ি মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে মো. ইব্রাহিম (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল…