…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্টে আক্রান্ত পর্যটক ইব্রাহিমের মৃত্যু টেকনাফ হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্টে আক্রান্ত পর্যটক ইব্রাহিমের মৃত্যু টেকনাফ হাসপাতালে
ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপের একটি রেস্তোরাঁয় চিংড়ি মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে মো. ইব্রাহিম (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েম তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা আড়াইটার দিকে সেন্টমার্টিন জেটিঘাট এলাকার একটি রেস্তোরাঁয় দুপুরের খাবারের সময় চিংড়ি মাছ খান ইব্রাহিম। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

একপর্যায়ে তাঁর তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে সেন্টমার্টিনের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

পরে বিকেল ৩টার দিকে স্পিডবোটে করে তাঁকে টেকনাফে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক মো. জাহিদুর রহমান বলেন, অসুস্থ অবস্থায় ওই পর্যটককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টেকনাফে পাঠানো হয়।

চিকিৎসক জাহিদুর রহমান আরও বলেন, ওই পর্যটকের সঙ্গীদের ভাষ্য অনুযায়ী রান্না করা চিংড়ি খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। ওই পর্যটকের আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলেও জানান তিনি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না, অনেকে একেবারেই না: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় বিশেষজ্ঞরা
স্বাস্থ্য

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না, অনেকে একেবারেই না: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় বিশেষজ্ঞরা

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, অনেক শিশু একেবারেই টিকা পাচ্ছে না, আর টিকাদানের হারের যে পরিসংখ্যান প্রচ…

ফ্রান্সে কাঁদানে গ্যাসে গর্ভপাত ও অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর, গবেষণার দাবি
স্বাস্থ্য

ফ্রান্সে কাঁদানে গ্যাসে গর্ভপাত ও অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর, গবেষণার দাবি

ফ্রান্সে বিক্ষোভ দমনে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে গর্ভপাত, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাসিকের অনিয়মের অভিযোগ করেছেন হাজারো নারী ও কিশোরী। তাঁদের প্রজননস্ব…

স্বাস্থ্য

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজন ও হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর…

স্বাস্থ্য

বিশ্বে হামে মৃত্যু রেকর্ড সর্বনিম্ন, বাংলাদেশে সবচেয়ে বড় প্রাদুর্ভাবে মৃত্যু ১ হাজার ৩৭৮ জনের

বিশ্বজুড়ে হামে মৃত্যুর সংখ্যা যখন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, তখন বাংলাদেশে দেখা দিয়েছে রোগটির নথিভুক্ত ইতিহাসের সবচেয়ে বড় প্রাদুর্ভাব। …