…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

যশোরসহ চার জেলায় জলাবদ্ধতা দূর করতে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প, লক্ষ্য বছরে ৭০ হাজার টন বাড়তি খাদ্য

নিজস্ব প্রতিবেদক
যশোরসহ চার জেলায় জলাবদ্ধতা দূর করতে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প, লক্ষ্য বছরে ৭০ হাজার টন বাড়তি খাদ্য
ছবি: সংগৃহীত

যশোরসহ খুলনা বিভাগের চার জেলার জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার এবং সেচ সুবিধা সম্প্রসারণে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। কৃষি মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্প’ নামের এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০৩০ মেয়াদে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে এবং প্রকল্পের সম্পূর্ণ অর্থায়ন করা হবে সরকারিভাবে।

প্রকল্পের আওতায় যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার ২১টি উপজেলায় জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশবান্ধব সেচ ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে যশোরের ৮টি, ঝিনাইদহের ৬টি, মাগুরার ৪টি এবং নড়াইলের ৩টি উপজেলা রয়েছে।

প্রকল্পের অন্যতম বড় লক্ষ্য জলাবদ্ধ বিলগুলো থেকে পানি নিষ্কাশনের মাধ্যমে ৫ হাজার ২০০ হেক্টর জমি চাষাবাদের উপযোগী করা। প্রকল্পের প্রস্তাবে মোট ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্য উল্লেখ করা হয়েছে। এর ফলে বছরে ৭০ হাজার ৬০৯ টন খাদ্য উৎপাদন বাড়ার প্রত্যাশা করা হচ্ছে।

প্রকল্পের আওতায় ১৭০ কিলোমিটার খাল পুনঃখনন, ২৪ সেট পানি নিষ্কাশন পাম্প এবং ৩২৫ সেট সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক সেচপাম্প স্থাপন করা হবে। এ ছাড়া ৬ কিলোমিটার ভূগর্ভস্থ নিষ্কাশন নালা, ৪৩৯ দশমিক ৫ কিলোমিটার ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে সেচ চ্যানেল, ১৩০টি হাইড্রোলিক স্থাপনা, ৪২ সেট ড্রিপ ও স্প্রিংকলার সেচ প্রযুক্তি স্থাপন এবং ১০ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণের প্রস্তাব রয়েছে।

প্রকল্প এলাকার কৃষিজমিতে ধান, গম, পাট, ভুট্টা ও আখের পাশাপাশি পেঁয়াজ, রসুন, সরিষা, পেয়ারা, কুল, ড্রাগন ফল, ফুল এবং বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হয়। জলাবদ্ধতা নিরসন এবং সেচ ব্যবস্থার উন্নয়ন হলে এসব ফসলের উৎপাদন ও আবাদি জমির ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিএডিসির ক্ষুদ্র সেচ জরিপ প্রতিবেদন ২০২৬ অনুযায়ী, প্রকল্প এলাকার চার জেলায় মোট জমির পরিমাণ ৬ লাখ ৫৭ হাজার ৮৮০ হেক্টর। এর মধ্যে চাষযোগ্য জমি ৪ লাখ ৭৫ হাজার ২১৬ হেক্টর। বর্তমানে ৩ লাখ ৩১ হাজার ৭৭৭ হেক্টর জমি সেচের আওতায় রয়েছে এবং সেচবহির্ভূত জমির পরিমাণ ১ লাখ ৪৩ হাজার ৪৩৯ হেক্টর।

প্রকল্পের মাধ্যমে নদীর সঙ্গে সংযোগকারী খাল পুনঃখনন ও পানি নিষ্কাশন অবকাঠামো গড়ে তোলা হবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে। আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার এবং ৭২৫ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

জানা গেছে, প্রকল্পটির জন্য অর্থ মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ অর্থ বরাদ্দের সম্মতি পাওয়া গেছে এবং এর সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। কৃষি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শনিবার কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও কৃষিসচিব মো. সেলিম খান প্রকল্প এলাকার ভবদহ বিল পরিদর্শনে যাবেন।

বিএডিসির এই সেচ উন্নয়ন প্রকল্পের ফোকাল পারসন প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, ‘ভবদহের সমস্যা নিরসনে এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৫ হাজার ২০০ হেক্টর জমির জলাবদ্ধতা নিরসন হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

জিআই স্বীকৃতির পর প্রথম মৌসুম: হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত মানিকগঞ্জের হরিরামপুরের গাছিরা
কৃষি

জিআই স্বীকৃতির পর প্রথম মৌসুম: হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত মানিকগঞ্জের হরিরামপুরের গাছিরা

আর মাত্র দুই সপ্তাহের অপেক্ষা। এরপরই শুরু হবে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী মানিকগঞ্জের হাজারী গুড় তৈরির মৌসুম। খেজুরগাছ প্রস্তুত, রস সংগ্রহের সরঞ্জাম …

জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় একদিন বাড়ল, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত
কৃষি

জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় একদিন বাড়ল, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি বদলে প্রদর্শনী ও ম…

শরীয়তপুরের নওপাড়া চরে ১০০ একরে ৫০ হাজার গাছ লাগাচ্ছে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষকেরা
কৃষি

শরীয়তপুরের নওপাড়া চরে ১০০ একরে ৫০ হাজার গাছ লাগাচ্ছে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষকেরা

পদ্মার বুকে জেগে ওঠা দুর্গম চর নওপাড়ায় ১০০ একর জমিতে প্রায় ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন। তবে এ উদ্যোগে আপ…

৫১৭ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে জামালপুরের জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু
কৃষি

৫১৭ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে জামালপুরের জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু

৫১৭ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জামালপুরের জিল বাংলা সুগার মিলস লিমিটেডে শুরু হয়েছে ২০২৬-২৭ মাড়াই মৌসুম।…