…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় একদিন বাড়ল, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় একদিন বাড়ল, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি বদলে প্রদর্শনী ও মেলা এখন ২৬ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।

শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সময় বাড়ানোর কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে জানানো এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যের কথাও উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

জিআই স্বীকৃতির পর প্রথম মৌসুম: হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত মানিকগঞ্জের হরিরামপুরের গাছিরা
কৃষি

জিআই স্বীকৃতির পর প্রথম মৌসুম: হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত মানিকগঞ্জের হরিরামপুরের গাছিরা

আর মাত্র দুই সপ্তাহের অপেক্ষা। এরপরই শুরু হবে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী মানিকগঞ্জের হাজারী গুড় তৈরির মৌসুম। খেজুরগাছ প্রস্তুত, রস সংগ্রহের সরঞ্জাম …

শরীয়তপুরের নওপাড়া চরে ১০০ একরে ৫০ হাজার গাছ লাগাচ্ছে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষকেরা
কৃষি

শরীয়তপুরের নওপাড়া চরে ১০০ একরে ৫০ হাজার গাছ লাগাচ্ছে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষকেরা

পদ্মার বুকে জেগে ওঠা দুর্গম চর নওপাড়ায় ১০০ একর জমিতে প্রায় ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন। তবে এ উদ্যোগে আপ…

যশোরসহ চার জেলায় জলাবদ্ধতা দূর করতে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প, লক্ষ্য বছরে ৭০ হাজার টন বাড়তি খাদ্য
কৃষি

যশোরসহ চার জেলায় জলাবদ্ধতা দূর করতে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প, লক্ষ্য বছরে ৭০ হাজার টন বাড়তি খাদ্য

যশোরসহ খুলনা বিভাগের চার জেলার জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার এবং সেচ সুবিধা সম্প্রসারণে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া …

৫১৭ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে জামালপুরের জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু
কৃষি

৫১৭ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে জামালপুরের জিল বাংলা চিনিকলে আখ মাড়াই শুরু

৫১৭ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে জামালপুরের জিল বাংলা সুগার মিলস লিমিটেডে শুরু হয়েছে ২০২৬-২৭ মাড়াই মৌসুম।…