…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট

নিজস্ব প্রতিবেদক
চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট
ছবি: সংগৃহীত

দীর্ঘ তিন সপ্তাহ বন্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আবার চালু হয়েছে রাঙামাটির কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট। শনিবার (২৮ নভেম্বর) ভোর থেকে হাটের কার্যক্রম শুরু হওয়ায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।

বিলাইছড়ি, বরকল, হরিণছড়া, রাঙামাটি সদর ও কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি এলাকা থেকে পাহাড়ি-বাঙালি ব্যবসায়ীরা নৌপথে পণ্য নিয়ে হাটে আসেন। অন্যদিকে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়াসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ীরা সড়কপথে পণ্য নিয়ে আসেন। ভোর থেকেই হাটে ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি দেখা যায়, নিজেদের প্রয়োজনীয় পণ্য কেনাবেচায় ব্যস্ত হয়ে ওঠেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে কাপ্তাইয়ের ঠিকাদার ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিলাইছড়ি, রাঙামাটি সদর, হরিণছড়াসহ আশপাশের পাহাড়ি এলাকার লোকজনকে হাটে আসতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে হাটের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে। ফলে পাহাড়ি ও বাঙালি ব্যবসায়ীদের মধ্যে কোটি টাকার বেচাকেনা ব্যাহত হয়।

পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সংগঠন, প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান হলে শনিবার (২৮ নভেম্বর) থেকে পুনরায় হাটের কার্যক্রম শুরু হয়।

রাঙ্গুনিয়া থেকে শাকসবজি নিয়ে আসা ব্যবসায়ী শুক্কর ও ইমাম হোসেন জানান, আবার হাট চালু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় সবাই আগের মতো বেচাকেনা করতে পারছেন।

বিলাইছড়ি থেকে আসা উচাচিং মারমা ও হরিণছড়া থেকে আসা সুজন চাকমা জানান, দীর্ঘদিন পর হাট চালু হওয়ায় তাঁরা খুবই খুশি। এর ফলে প্রয়োজনীয় পণ্য কেনাবেচার সুযোগ আবার তৈরি হয়েছে।

কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, সংশ্লিষ্ট পাহাড়ি সংগঠন, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সাপ্তাহিক হাট পুনরায় চালু হয়েছে। এতে ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং হাটে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন, দর হারিয়েছে ২২০ প্রতিষ্ঠান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে প্রধান মূল্যসূচক ও লেনদেনের গতি বাড়লেও বাজার মূলধন কমেছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনা…

অর্থনীতি ও ব্যবসা

অর্থপাচার ও ব্যাংক জালিয়াতি রোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে: সাফা সম্মেলনে রাষ্ট্রপতি

অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং খাতে জালিয়াতি বন্ধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপ…

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ
অর্থনীতি ও ব্যবসা

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ

দেশের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজকে ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ দিয়েছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। ব্যবসায়িক অংশীদার হিসেবে…

অর্থনীতি ও ব্যবসা

আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ টাকা

দেশের বাজারে আরও এক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজ…