…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

শৈশবে হাতির আক্রমণে মা-বাবা ও নানাকে হারানো সাহাব উদ্দিন ২০ বছর পর আবার আক্রান্ত, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক
শৈশবে হাতির আক্রমণে মা-বাবা ও নানাকে হারানো সাহাব উদ্দিন ২০ বছর পর আবার আক্রান্ত, অবস্থা আশঙ্কাজনক
ছবি: সংগৃহীত

শৈশবে বন্য হাতির আক্রমণে মা-বাবা ও নানাকে হারিয়েছিলেন সাহাব উদ্দিন। তখন তাঁর বয়স ছিল মাত্র পাঁচ বছর। সেই আক্রমণে প্রাণে বেঁচে যাওয়া সাহাব উদ্দিন ২০ বছর পর আবারও বন্য হাতির আক্রমণের শিকার হয়েছেন। হাতি শুঁড় দিয়ে তুলে ছুড়ে মারায় গুরুতর আহত হয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত সাহাব উদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

সাহাব উদ্দিন আমুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি মৃত বাচা মিয়ার ছেলে। পেশায় তিনি একজন বাগানশ্রমিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আমুচিয়া এলাকায় বন্য হাতির একটি পাল লোকালয়ে চলে আসে। পালে ছোট-বড় মিলিয়ে প্রায় ১৪টি হাতি ছিল। হাতির পাল তাড়াতে স্থানীয় লোকজন জড়ো হন। তাঁদের সঙ্গে সাহাব উদ্দিনও হাতির পালের পিছু নেন।

এ সময় একটি হাতি দলছুট হয়ে তাঁর দিকে তেড়ে আসে। প্রাণভয়ে সড়কে পড়ে গেলে হাতিটি শুঁড় দিয়ে তাঁকে তুলে দূরে ছুড়ে মারে। এতে গুরুতর আহত হন সাহাব উদ্দিন।

স্থানীয় ইউপি সদস্য আবু জাফর বলেন, প্রায় ২০ বছর আগে বন্য হাতির একটি পাল সাহাব উদ্দিনের বাড়িতে আক্রমণ করে। ওই ঘটনায় তাঁর মা-বাবা ও নানা মারা যান। তখন সাহাব উদ্দিনের বয়স ছিল মাত্র পাঁচ বছর। সেদিন হাতিটি তাঁকে শুঁড় দিয়ে তুলে ছুড়ে মারলেও খড়ের গাদায় পড়ে প্রাণে বেঁচে যান তিনি। এবারও হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছেন তিনি।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজর্ষী নাগ বলেন, হাতির আক্রমণে আহত সাহাব উদ্দিনকে হাসপাতালে আনা হলে চিকিৎসা দেওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

খরায় টিকে থাকা চায়ের জিনোটাইপ শনাক্ত করলেন বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষকেরা
কৃষি

খরায় টিকে থাকা চায়ের জিনোটাইপ শনাক্ত করলেন বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষকেরা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘ তাপপ্রবাহ আর তীব্র খরা বাংলাদেশের কৃষির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এর প্রভাব পড়ছে দেশের অন্য…

জিআই স্বীকৃতির পর প্রথম মৌসুম: হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত মানিকগঞ্জের হরিরামপুরের গাছিরা
কৃষি

জিআই স্বীকৃতির পর প্রথম মৌসুম: হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত মানিকগঞ্জের হরিরামপুরের গাছিরা

আর মাত্র দুই সপ্তাহের অপেক্ষা। এরপরই শুরু হবে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী মানিকগঞ্জের হাজারী গুড় তৈরির মৌসুম। খেজুরগাছ প্রস্তুত, রস সংগ্রহের সরঞ্জাম …

জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় একদিন বাড়ল, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত
কৃষি

জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় একদিন বাড়ল, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি বদলে প্রদর্শনী ও ম…

শরীয়তপুরের নওপাড়া চরে ১০০ একরে ৫০ হাজার গাছ লাগাচ্ছে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষকেরা
কৃষি

শরীয়তপুরের নওপাড়া চরে ১০০ একরে ৫০ হাজার গাছ লাগাচ্ছে প্রশাসন, জীবিকা হারানোর শঙ্কায় কৃষকেরা

পদ্মার বুকে জেগে ওঠা দুর্গম চর নওপাড়ায় ১০০ একর জমিতে প্রায় ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন। তবে এ উদ্যোগে আপ…