…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান বিএনপি সরকারের আমলেই হবে: যশোরে কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান বিএনপি সরকারের আমলেই হবে: যশোরে কৃষিমন্ত্রী
ছবি: সংগৃহীত

যশোরের ভবদহ বিলের স্লুইসগেট পরিদর্শন শেষে কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বিএনপি সরকারের আমলেই। শনিবার বিকেলে ভবদহ কলেজ মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি চোরের দল নয়, ভদ্রলোকের দল, গরিবের দল, কৃষক-শ্রমিকের দল। বিগত ১৭ বছরে একটি দল চুরি করে খেয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। মন্ত্রিসভার একাধিক সদস্যও এ সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছেন।

আমিন উর রশিদ বলেন, ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ জমি পুনরায় চাষাবাদের আওতায় আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রম গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, স্থায়ী সমাধানের অপেক্ষায় বছরের পর বছর কৃষিজমি অনাবাদি রাখা যাবে না। এ কারণে বিএডিসির মাধ্যমে নেওয়া সহযোগী প্রকল্পের আওতায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জমিগুলো চাষাবাদের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষিমন্ত্রী আরও বলেন, বৃহত্তর যশোর অঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও সেচব্যবস্থার উন্নয়নে ২৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় মোট ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচসুবিধা সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ মেট্রিক টন খাদ্য উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে।

ভবদহ অঞ্চলের কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এ এলাকার মাটি অত্যন্ত উর্বর। বিশেষ করে রসুন উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। পরিকল্পিতভাবে রসুনের উৎপাদন বাড়ানো গেলে দেশের আমদানিনির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমানো যাবে।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ সম্পর্কে অবগত রয়েছেন। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। স্থানীয় মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা থাকলে দ্রুততম সময়ে উন্নয়নকাজ বাস্তবায়ন সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী, মণিরামপুর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষিসচিব সেলিম খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন এবং যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

সিরাজগঞ্জের বেলকুচিতে হাঁস সরানোর চেষ্টা: প্রজনন কেন্দ্রের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
কৃষি

সিরাজগঞ্জের বেলকুচিতে হাঁস সরানোর চেষ্টা: প্রজনন কেন্দ্রের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জের বেলকুচিতে অবস্থিত আঞ্চলিক সরকারি হাঁস প্রজনন কেন্দ্র থেকে রাতের আঁধারে হাঁস সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত…

শৈশবে হাতির আক্রমণে মা-বাবা ও নানাকে হারানো সাহাব উদ্দিন ২০ বছর পর আবার আক্রান্ত, অবস্থা আশঙ্কাজনক
কৃষি

শৈশবে হাতির আক্রমণে মা-বাবা ও নানাকে হারানো সাহাব উদ্দিন ২০ বছর পর আবার আক্রান্ত, অবস্থা আশঙ্কাজনক

শৈশবে বন্য হাতির আক্রমণে মা-বাবা ও নানাকে হারিয়েছিলেন সাহাব উদ্দিন। তখন তাঁর বয়স ছিল মাত্র পাঁচ বছর। সেই আক্রমণে প্রাণে বেঁচে যাওয়া সাহাব উদ্দিন ২০…

জিআই স্বীকৃতির পর প্রথম মৌসুম: হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত মানিকগঞ্জের হরিরামপুরের গাছিরা
কৃষি

জিআই স্বীকৃতির পর প্রথম মৌসুম: হাজারী গুড় তৈরির প্রস্তুতিতে ব্যস্ত মানিকগঞ্জের হরিরামপুরের গাছিরা

আর মাত্র দুই সপ্তাহের অপেক্ষা। এরপরই শুরু হবে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী মানিকগঞ্জের হাজারী গুড় তৈরির মৌসুম। খেজুরগাছ প্রস্তুত, রস সংগ্রহের সরঞ্জাম …

জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় একদিন বাড়ল, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত
কৃষি

জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় একদিন বাড়ল, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি বদলে প্রদর্শনী ও ম…