…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজধানীতে এক দিনে দুই পরিবহনে আগুন, মোহাম্মদপুরে পুলিশের গাড়ি ও মিরপুরে চলন্ত বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে এক দিনে দুই পরিবহনে আগুন, মোহাম্মদপুরে পুলিশের গাড়ি ও মিরপুরে চলন্ত বাসে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে পৃথক দুটি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে মোহাম্মদপুরে পুলিশের একটি গাড়িতে এবং সন্ধ্যায় মিরপুরে চলন্ত বাসে এই আগুনের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি। দুটি ঘটনাতেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, শনিবার ভোর সাড়ে চারটার দিকে এসপিবিএন-১-এর রোডসাইড ওয়ার্কশপের বাইরে রাখা একটি অকেজো গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়।

ওসি জানান, ঘটনাস্থলে একজন সাব-ইন্সপেক্টর ও দুজন কনস্টেবল পাহারায় থাকলেও দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আগুনে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয়নি, তবে সিট পুড়ে আনুমানিক ৬০ থেকে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওসি আব্দুল হালিম। এ বিষয়ে মামলা করা হচ্ছে বলেও তিনি জানান।

অন্যদিকে মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, মিরপুর ১০ ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। চলন্ত বাসটিতে দুর্বৃত্তরা গানপাউডার দিয়ে আগুন দেয়। এতে কেউ হতাহত হয়নি।

এদিকে শুক্রবার দিবাগত রাতে সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি স্থানে দাঁড় করিয়ে রাখা তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এর আগের দিন বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্লবীর কালশী রোডে একটি বাসে এবং বাড্ডার মেরুল এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীর হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি দুর্বৃত্তদের, হতাহত নেই
আইন ও অপরাধ

রাজধানীর হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি দুর্বৃত্তদের, হতাহত নেই

রাজধানীর হাতিরঝিল এলাকার একটি অফিসে ঢুকে গুলি চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিআইটি রোডে টিভি সেন্টারের ফুটওভারব…

মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা হামলা, দেয়াল ও ফটকে আগুন
আইন ও অপরাধ

মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা হামলা, দেয়াল ও ফটকে আগুন

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে মিরসরাই সদর ইউনিয়ন শাখায় এ…

ভৈরবে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
আইন ও অপরাধ

ভৈরবে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

কিশোরগঞ্জের ভৈরবে নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের এক নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানে…

সিরাজগঞ্জের তাড়াশে হত্যা মামলার পর কবর থেকে তোলা হলো দুই লাশ, পাঠানো হলো ময়নাতদন্তে
আইন ও অপরাধ

সিরাজগঞ্জের তাড়াশে হত্যা মামলার পর কবর থেকে তোলা হলো দুই লাশ, পাঠানো হলো ময়নাতদন্তে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনেরা মামলা করার পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ দুটি…