…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের জগথা এলাকার জয় বাংলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাম রব্বানীকে আটক করে।

ওসি জানান, তার বিরুদ্ধে গত ১৫ আগস্ট কর্মসূচি পালন এবং নাশকতার চেষ্টাসংক্রান্ত মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আরও জানান, আগামী রোববার তাকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ফেনী শহরের পল্লী …

রাজশাহীর গোদাগাড়ীতে মশাল মিছিল থেকে ফেরার পথে আট শিশুসহ আটক ১৫ জন
আইন ও অপরাধ

রাজশাহীর গোদাগাড়ীতে মশাল মিছিল থেকে ফেরার পথে আট শিশুসহ আটক ১৫ জন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বের করা মশাল মিছিলের পর আট শিশুসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে…

২৪ ঘণ্টায় বাস-ট্রেন-ব্যাংকে আগুন ও পেট্রল বোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬, মোতায়েন ১২০ প্লাটুন বিজিবি
আইন ও অপরাধ

২৪ ঘণ্টায় বাস-ট্রেন-ব্যাংকে আগুন ও পেট্রল বোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬, মোতায়েন ১২০ প্লাটুন বিজিবি

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার রাত থেকে ২৪ ঘণ্টায় বাস, ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্র, ব্যাংক, থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়াসহ পেট্রল বোম…

বড়াইগ্রামে ডায়রিয়ায় মৃত নারীর শরীরে আঘাতের চিহ্ন, লাশ ময়নাতদন্তে পাঠাল পুলিশ
আইন ও অপরাধ

বড়াইগ্রামে ডায়রিয়ায় মৃত নারীর শরীরে আঘাতের চিহ্ন, লাশ ময়নাতদন্তে পাঠাল পুলিশ

নাটোরের বড়াইগ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যুর পর তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ বাড়িতে আনার পর গোসল…