…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নোয়াখালীর হাতিয়ায় ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ পাচারকারী আটক, মূল্য প্রায় পৌনে তিন কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর হাতিয়ায় ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ পাচারকারী আটক, মূল্য প্রায় পৌনে তিন কোটি টাকা
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারিসহ ২৫ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার লাল বয়া-সংলগ্ন এলাকায় গত ২৭ নভেম্বর বেলা ১১টায় কোস্ট গার্ডের হাতিয়া স্টেশন একটি অভিযান চালায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি করা হয়।

তল্লাশিতে অবৈধভাবে মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারি পাওয়া যায় এবং ২৫ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দ করা সুপারি ও বোট এবং আটক পাচারকারীদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ফেনী শহরের পল্লী …

রাজশাহীর গোদাগাড়ীতে মশাল মিছিল থেকে ফেরার পথে আট শিশুসহ আটক ১৫ জন
আইন ও অপরাধ

রাজশাহীর গোদাগাড়ীতে মশাল মিছিল থেকে ফেরার পথে আট শিশুসহ আটক ১৫ জন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বের করা মশাল মিছিলের পর আট শিশুসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে…

২৪ ঘণ্টায় বাস-ট্রেন-ব্যাংকে আগুন ও পেট্রল বোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬, মোতায়েন ১২০ প্লাটুন বিজিবি
আইন ও অপরাধ

২৪ ঘণ্টায় বাস-ট্রেন-ব্যাংকে আগুন ও পেট্রল বোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬, মোতায়েন ১২০ প্লাটুন বিজিবি

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার রাত থেকে ২৪ ঘণ্টায় বাস, ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্র, ব্যাংক, থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়াসহ পেট্রল বোম…

বড়াইগ্রামে ডায়রিয়ায় মৃত নারীর শরীরে আঘাতের চিহ্ন, লাশ ময়নাতদন্তে পাঠাল পুলিশ
আইন ও অপরাধ

বড়াইগ্রামে ডায়রিয়ায় মৃত নারীর শরীরে আঘাতের চিহ্ন, লাশ ময়নাতদন্তে পাঠাল পুলিশ

নাটোরের বড়াইগ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যুর পর তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ বাড়িতে আনার পর গোসল…