…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রসায়ন অলিম্পিয়াডের সমাপনী, সেরা ১০ জন যাবেন তাইওয়ান ও রাশিয়ায়

নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রসায়ন অলিম্পিয়াডের সমাপনী, সেরা ১০ জন যাবেন তাইওয়ান ও রাশিয়ায়
ছবি: সংগৃহীত

বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি অর্জিত জ্ঞান মানবকল্যাণে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিজ্ঞানের মূল ভিত্তিই হচ্ছে প্রশ্ন করা। ‘কেন’ ও ‘কীভাবে’—এ দুটি প্রশ্নের মধ্য দিয়েই বিজ্ঞানের যাত্রা শুরু হয়।

তিনি বলেন, বিজ্ঞান থেকে অর্জিত জ্ঞান নিজের, প্রকৃতি ও সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে, অকল্যাণে নয়।

রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, এ প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি তাদের ভালোবাসা, নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রমাণ দিয়েছে।

তিনি বলেন, রসায়ন কেবল বিজ্ঞানের ভাষা নয়, এটি জীবন ও প্রকৃতিকে গভীরভাবে বোঝার অন্যতম মাধ্যম। আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডেও বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো ফল অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক এমরান কাইয়ুম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লোকমান হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সাইদ আলম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম লুৎফর রহমান।

আয়োজকেরা জানান, এবারের ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডে সারা দেশের বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের চার হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।

কয়েকটি ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে লড়েন ২১৩ জন। তাঁদের মধ্য থেকে মেধার ভিত্তিতে সেরা ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বিজয়ী এই ১০ শিক্ষার্থী তাইওয়ান ও রাশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। চূড়ান্ত পর্বের মূল্যায়ন শেষে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: সাভারে টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় ইফতেখারুজ্জামান
শিক্ষা

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: সাভারে টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় ইফতেখারুজ্জামান

দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তরুণসমাজকে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরি…

আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি, আবেদন চলছে
শিক্ষা

আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি, আবেদন চলছে

২০২৭ শিক্ষাবর্ষে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখায় প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধ্যক্ষ অধ্যা…

খাগড়াছড়িতে চেঙ্গী নদীর ১৫ ফুট গভীর গর্তে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
শিক্ষা

খাগড়াছড়িতে চেঙ্গী নদীর ১৫ ফুট গভীর গর্তে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ি সদর উপজেলার খবংপুরিয়া এলাকায় চেঙ্গী নদীর প্রায় ১৫ ফুট গভীর গর্তে পড়ে ১০ বছর বয়সী শিশু সুপন ত্রিপুরার মৃত্যু হয়েছে। সে স্থানীয় বেলতলী…

শিক্ষা

জুলাই হত্যাকাণ্ডের বিচার ও রাজনৈতিক মীমাংসার আহ্বান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

ভিন্নমত প্রকাশের কারণে নাগরিকদের হয়রানি, শিক্ষকদের লাঞ্ছনা, সাইবার বুলিং ও দায়িত্ব থেকে অপসারণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নে…