…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

এসএমই মেলায় সেরা স্টলের পুরস্কার পেল হাসিনা মুক্তার ফ্যাশন ব্র্যান্ড ‘নতুনত্ব’

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পুরস্কারজয়ী নারী উদ্যোক্তা হাসিনা মুক্তার ফ্যাশন ব্র্যান্ড ‘নতুনত্ব’ এবারের এসএমই মেলায় সেরা স্টলের স্বীকৃতি পেয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার সমাপনী দিনে সেরা স্টলের ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসিনা মুক্তা।

বুটিকস ও হস্তশিল্প নিয়ে কাজ করে ‘নতুনত্ব’। প্রতিষ্ঠানটি ফ্যাশন ও তৈরি পোশাক ক্যাটাগরিতে সেরা স্টলের পুরস্কার পেয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসিনা মুক্তা বলেন, ‘সেরা স্টলের স্বীকৃতি নতুনত্ব ব্র্যান্ডের জন্য নিঃসন্দেহে গৌরবের। একই সঙ্গে বলব, এর মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি, শুধু পোশাক নয়; সেটি উপস্থাপনের স্টাইলেও আমরা সেরা। ফ্যাশন জগতে ক্রেতাদের কাছে নতুনত্বকে সত্যিই নতুন আঙ্গিকে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা।’

উল্লেখ্য, হাসিনা মুক্তা নারী উদ্যোক্তা হিসেবে এর আগে যুব মন্ত্রণালয় থেকে জাতীয় পুরস্কার অর্জন করেন।

এবার ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার আসর বসে। সাত দিন ধরে চলা এবারের মেলা প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত খোলা ছিল; যাতে অসংখ্য ক্রেতা ও দর্শনার্থীর সমাগম দেখা যায়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

খুলনার বন্ধ পাটকলে ফিরছে প্রাণ: পাটপণ্যের পাশাপাশি হচ্ছে খাদ্যপণ্য, ব্যাটারি ও ই-বাইক কারখানা
অর্থনীতি ও ব্যবসা

খুলনার বন্ধ পাটকলে ফিরছে প্রাণ: পাটপণ্যের পাশাপাশি হচ্ছে খাদ্যপণ্য, ব্যাটারি ও ই-বাইক কারখানা

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে খুলনার শিল্পাঞ্চলে। বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় চ…

নতুন আইনের খসড়ায় কুমিরের মাংস ও হরিণের চামড়া রপ্তানির পথ, বিশেষজ্ঞদের আপত্তি
অর্থনীতি ও ব্যবসা

নতুন আইনের খসড়ায় কুমিরের মাংস ও হরিণের চামড়া রপ্তানির পথ, বিশেষজ্ঞদের আপত্তি

বন্য প্রাণীর বাণিজ্যিক খামার স্থাপন এবং কুমিরের মাংস, হরিণের চামড়াসহ বন্য প্রাণিজাত পণ্য উৎপাদন নিয়ন্ত্রণে নতুন আইন করতে যাচ্ছে প্রাণিসম্পদ মন্ত্রণা…

অর্থনীতি ও ব্যবসা

এলএনজি আমদানিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, বাতিল হয়েছে ৫৫ কার্গো: এনার্জি কনফারেন্সে তিতুমীর

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশের জন্য নির্ধারিত ৫৫টি তরল…

অর্থনীতি ও ব্যবসা

নতুন মজুরি ঘোষণার পর পোশাকশিল্পে স্বস্তি, অধিকাংশ কারখানায় স্বাভাবিক উৎপাদন

নতুন ন্যূনতম মজুরি ঘোষণার পর দেশের তৈরি পোশাকশিল্পে ফিরতে শুরু করেছে স্বস্তি ও কর্মচাঞ্চল্য। শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে আশুলিয়া, গাজীপুর ও নারায…