…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনের ভর্তি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনের ভর্তি মেলা শুরু
ছবি: সংগৃহীত

‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭) শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, শিক্ষার পরিবেশ, একাডেমিক সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সরাসরি ধারণা দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্মার্ট ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা। আয়োজকেরা জানিয়েছেন, মেলা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যটি মানসম্মত শিক্ষা, ব্যবহারিক জ্ঞান ও ক্যারিয়ার গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার তুলে ধরে। শিক্ষার্থী ও অভিভাবকদের ক্যাম্পাস ঘুরে দেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা সম্পর্কে জানার আমন্ত্রণ জানান তিনি। অভিভাবকদের যেকোনো পরামর্শ ও মতামত গ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রস্তুত বলেও জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাবিদ আজিজ বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে মানসম্মত শিক্ষা, ব্যবহারিক দক্ষতা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে উত্তরা ইউনিভার্সিটি। উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠাও তাদের লক্ষ্য বলে জানান তিনি।

অফিস অব অ্যাডমিশনের পরিচালক কাজী তারেক উল্যাহ বলেন, আধুনিক ও কর্মমুখী শিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়টি কাজ করছে। স্থায়ী ক্যাম্পাসের পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা ও যুগোপযোগী কারিকুলাম সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোই এই আয়োজনের উদ্দেশ্য। একই ছাদের নিচে ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্নের ব্যবস্থাও মেলায় রাখা হয়েছে বলে জানান তিনি।

আয়োজকেরা জানান, মেলায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্কুলের অধীনে ১৪টি বিভাগের পৃথক স্টল রয়েছে। পাশাপাশি রয়েছে বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন ক্লাবের স্টল।

মেলায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি, তাৎক্ষণিক ভর্তি-সেবা এবং আকর্ষণীয় উপহারসামগ্রীর ব্যবস্থা রয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।

মেলায় শিক্ষার্থী ও অভিভাবকেরা শিক্ষকদের সঙ্গে সরাসরি কথা বলে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, গবেষণার সুযোগ, সহশিক্ষা কার্যক্রমসহ ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশ সম্পর্কে জানতে পারছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, উপদেষ্টা, ট্রেজারার, রেজিস্ট্রার, কন্ট্রোলার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

এলিট কনভেনশন হলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নবীনবরণ, মাতল ব্যান্ড অ্যাশেজের গান
শিক্ষা

এলিট কনভেনশন হলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নবীনবরণ, মাতল ব্যান্ড অ্যাশেজের গান

নতুন স্বপ্ন আর সম্ভাবনার হাতছানি নিয়ে বিশ্ববিদ্যালয়জীবন শুরু করলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীরা। তাঁদের বরণ করে …

আয়ারল্যান্ডে স্টাডি ভিসা প্রত্যাখ্যানে বাড়ছে উদ্বেগ, বাংলাদেশের অনুমোদন ছাড়িয়েছে গত পুরো বছরকে
শিক্ষা

আয়ারল্যান্ডে স্টাডি ভিসা প্রত্যাখ্যানে বাড়ছে উদ্বেগ, বাংলাদেশের অনুমোদন ছাড়িয়েছে গত পুরো বছরকে

আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে স্টাডি ভিসা প্রত্যাখ্যান নিয়ে উদ্বেগ বাড়ছে। টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অব…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রসায়ন অলিম্পিয়াডের সমাপনী, সেরা ১০ জন যাবেন তাইওয়ান ও রাশিয়ায়
শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রসায়ন অলিম্পিয়াডের সমাপনী, সেরা ১০ জন যাবেন তাইওয়ান ও রাশিয়ায়

বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি অর্জিত জ্ঞান মানবকল্যাণে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি…

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: সাভারে টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় ইফতেখারুজ্জামান
শিক্ষা

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: সাভারে টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় ইফতেখারুজ্জামান

দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তরুণসমাজকে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরি…