…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

এলিট কনভেনশন হলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নবীনবরণ, মাতল ব্যান্ড অ্যাশেজের গান

নিজস্ব প্রতিবেদক
এলিট কনভেনশন হলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নবীনবরণ, মাতল ব্যান্ড অ্যাশেজের গান
ছবি: সংগৃহীত

নতুন স্বপ্ন আর সম্ভাবনার হাতছানি নিয়ে বিশ্ববিদ্যালয়জীবন শুরু করলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীরা। তাঁদের বরণ করে নিতে ২৭ নভেম্বর ২০২৬ এলিট কনভেনশন হলে আয়োজন করা হয় সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠান।

বর্ণিল এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক মো. আনোয়ারুল কবীর।

ওরিয়েন্টেশন পর্বে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, পরীক্ষা পদ্ধতি, শিক্ষার্থী সহায়তা সেবা, লাইব্রেরি ও ল্যাবরেটরি সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

আনুষ্ঠানিক পরিচিতির পর সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহযোগিতায় আয়োজিত এই পর্বের প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের সংগীত পরিবেশনা। ব্যান্ডটির গানে উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা আয়োজনটিতে যোগ করে বাড়তি প্রাণ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনের ভর্তি মেলা শুরু
শিক্ষা

‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনের ভর্তি মেলা শুরু

‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭) শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম…

আয়ারল্যান্ডে স্টাডি ভিসা প্রত্যাখ্যানে বাড়ছে উদ্বেগ, বাংলাদেশের অনুমোদন ছাড়িয়েছে গত পুরো বছরকে
শিক্ষা

আয়ারল্যান্ডে স্টাডি ভিসা প্রত্যাখ্যানে বাড়ছে উদ্বেগ, বাংলাদেশের অনুমোদন ছাড়িয়েছে গত পুরো বছরকে

আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে স্টাডি ভিসা প্রত্যাখ্যান নিয়ে উদ্বেগ বাড়ছে। টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অব…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রসায়ন অলিম্পিয়াডের সমাপনী, সেরা ১০ জন যাবেন তাইওয়ান ও রাশিয়ায়
শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রসায়ন অলিম্পিয়াডের সমাপনী, সেরা ১০ জন যাবেন তাইওয়ান ও রাশিয়ায়

বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি অর্জিত জ্ঞান মানবকল্যাণে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি…

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: সাভারে টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় ইফতেখারুজ্জামান
শিক্ষা

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: সাভারে টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় ইফতেখারুজ্জামান

দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তরুণসমাজকে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরি…