…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ছয় দিনের পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক
ছয় দিনের পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে দেশটিতে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।

সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২৩ নভেম্বর বেলা ১টা ৪০ মিনিটে তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকারকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ ও জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

জাজিরায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়ক অবরোধ, বিএনপির ক্যাম্পে হামলা-অগ্নিসংযোগ; ৪৫ মিনিট বন্ধ ছিল পদ্মা সেতু

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ রবিবার সকাল সাড়ে ৬ট…

জাতীয়

ঢাকার আবাসনচাপ কমাতে টঙ্গীতে ২ হাজার ১৪২টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ

রাজধানী ঢাকায় আবাসনের চাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ২ হাজার ১৪২টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্ল্যাট…

চট্টগ্রামের কদমতলীতে ঢাকাগামী মেইল ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন
জাতীয়

চট্টগ্রামের কদমতলীতে ঢাকাগামী মেইল ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঢাকাগামী একটি মেইল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।…