…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

এক দশকের যাত্রা শেষে ভেঙে যাচ্ছে রক ব্যান্ড বাংলা ফাইভ, বিদায়ের আগে ছয়-সাতটি কনসার্ট

নিজস্ব প্রতিবেদক
এক দশকের যাত্রা শেষে ভেঙে যাচ্ছে রক ব্যান্ড বাংলা ফাইভ, বিদায়ের আগে ছয়-সাতটি কনসার্ট
ছবি: সংগৃহীত

এক দশকের সংগীতযাত্রার ইতি টানার ঘোষণা দিয়েছে রক ব্যান্ড বাংলা ফাইভ। গতকাল সোশ্যাল মিডিয়ায় ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ছয় মাস পর আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে ব্যান্ডটির কার্যক্রম।

বিদায়ের আগে ছয় থেকে সাতটি কনসার্টে পারফর্ম করার পরিকল্পনা করছে বাংলা ফাইভ।

ব্যান্ড ভেঙে দেওয়ার কারণ হিসেবে বাংলা ফাইভের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই বছরের পারফরম্যান্স ও শ্রোতাদের সম্পৃক্ততা নিয়ে ব্যান্ডের সদস্যরা সন্তুষ্ট নন। তাই এই যাত্রায় ইতি টানার এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন তাঁরা। ব্যান্ড ভেঙে দেওয়ার পর নিজেদের মতো করে ক্যারিয়ার গুছিয়ে নেওয়ায় মনোযোগ দেবেন বলেও উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বাংলা ফাইভের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা বড়জোর আর ছয় মাস অ্যাকটিভ থাকব। এরপর বাংলা ফাইভকে আনুষ্ঠানিকভাবে ডিসব্যান্ড করে দেব। ব্যক্তিগতভাবে আমাদের সদস্যদের মিউজিকের যাত্রা হয়তো ভিন্ন পথে এগোবে। নতুন করে, নতুন কিছু শুরু করব।’

সংগীতশিল্পী সিনা হাসান এবং গিটারিস্ট আহনাফ খান অনিকের হাত ধরে শুরু হয়েছিল রক ব্যান্ড বাংলা ফাইভের পথচলা। মূলত ২০১৫ সালে সিনা হাসানের ‘লাস্টবেঞ্চ’ রেকর্ডিংয়ের পর থেকে বাংলা ফাইভ নামে পারফর্ম করা শুরু করে ব্যান্ডটি।

এরপর একে একে ‘কনফিউশন’ (২০১৯) ও ‘লুকিয়ে থাকার সময়’ (২০২২) অ্যালবামের পাশাপাশি বেশ কিছু একক গান প্রকাশ করেছে তারা। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশের নানা প্রান্তে নিয়মিত কনসার্ট করে পরিচিতি পায় ব্যান্ডটি।

তাদের ‘সন্ধ্যা নামায় রাখি’ গানটি ব্যাপক জনপ্রিয় হওয়ার পাশাপাশি টিকটকেও বাংলা ব্যান্ডের অন্যতম ব্যবহৃত গান হিসেবে জায়গা করে নিয়েছে।

করোনা মহামারির পর ধীরে ধীরে আড়ালে চলে যায় বাংলা ফাইভ। ২০২১ সালে সহিংসতাবিরোধী কনসার্ট দিয়ে আবার মঞ্চে ফেরে ব্যান্ডটি এবং ২০২৩ সাল পর্যন্ত নিয়মিত পারফর্ম করে।

দেশের মধ্যে উত্তরবঙ্গে সবচেয়ে বেশি শো করেছে বাংলা ফাইভ। দেশের বাইরে ভারতের কৃষ্ণনগর ও পাটুলি মেলার মাঠে মহীনের ঘোড়াগুলির সদস্য প্রয়াত তাপস দাস (বাপী দা) এবং শিলাজিতের মতো শিল্পীর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতাকে নিজেদের যাত্রার অন্যতম স্মরণীয় অর্জন হিসেবে উল্লেখ করেছে ব্যান্ডটি।

দীর্ঘ এই পথচলায় যাঁরা পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলা ফাইভ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

সড়ক দুর্ঘটনার ট্রমা কাটিয়ে ‘চক্র’ সিরিজ দিয়ে অভিনয়ে ফিরলেন মেঘলা মুক্তা
বিনোদন

সড়ক দুর্ঘটনার ট্রমা কাটিয়ে ‘চক্র’ সিরিজ দিয়ে অভিনয়ে ফিরলেন মেঘলা মুক্তা

গত জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন অভিনেত্রী মেঘলা মুক্তা। দুর্ঘটনার ধাক্কায় তৈরি ট্রমা আর চেহারায় আঘাতের কারণে অভিনয়ে ফেরা নিয়ে দীর…

বিনোদন

তেহরানে বাসা থেকে গ্রেপ্তার অস্কার-মনোনীত চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ান

ইরানের মানবাধিকারকর্মী, সাংবাদিক ও অস্কার-মনোনীত চিত্রনাট্যকার মেহদি মাহমুদিয়ানকে তেহরানে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।…

ভোরের ফ্লাইটের আগে রাতের ঢাকায় রিকশায় ঘুরলেন রোমানিয়ার পপ গায়িকা ওটিলিয়া
বিনোদন

ভোরের ফ্লাইটের আগে রাতের ঢাকায় রিকশায় ঘুরলেন রোমানিয়ার পপ গায়িকা ওটিলিয়া

শনিবার রাতের ঢাকা। দিনের ব্যস্ততা অনেকটাই কমে এসেছে, সড়কে যানবাহন ও মানুষের চলাচলও কম। গুলশানের উত্তরাংশের সড়ক ধরে এগিয়ে চলছিল একটি রিকশা, তাতে বসে…

ছায়ানটে ঋষিজ শিল্পীগোষ্ঠীর ৫০ বছর পূর্তি: সংবর্ধনা পেলেন লাকী ইনামসহ তিন গুণী
বিনোদন

ছায়ানটে ঋষিজ শিল্পীগোষ্ঠীর ৫০ বছর পূর্তি: সংবর্ধনা পেলেন লাকী ইনামসহ তিন গুণী

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠী। বছরপূর্তি উপলক্ষে শনিবার বিকেল চারটায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে ‘গাই মাটির গান, শ…